News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপিতে যোগ দিলেন সুনীল জাখর, নাড্ডা বললেন বড় ভূমিকা পালন করবেন তিনি
Image

বিজেপিতে যোগ দিলেন সুনীল জাখর, নাড্ডা বললেন বড় ভূমিকা পালন করবেন তিনি

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): যাবতীয় জল্পনাই সত্যি হল, আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র যোগ দিলেন পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি সুনীল জাখর। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন সুনীল জাখর। প্রাক্তন কংগ্রেস নেতা সুনীলকে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়ে নাড্ডা বলেছেন, বড় ভূমিকা পালন করবেন সুনীল জাখর।

বিজেপিতে যোগ দেওয়ার পরই এদিন কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন সুনীল জাখর। তিনি বলেছেন, “আমার তিন প্রজন্ম ৫০ বছর ধরে কংগ্রেসের সেবা করেছে। পঞ্জাবে জাতীয়তাবাদ, ঐক্য এবং ভ্রাতৃত্বের ইস্যুতে কংগ্রেসের সঙ্গে ৫০ বছরের সেই সম্পর্ক আমি ভেঙে ফেললাম।”

সুনীল জাখরকে স্বাগত জানিয়ে নাড্ডা এদিন বলেছেন, “সুনীল জাখরকে ভারতীয় জনতা পার্টিতে আমি স্বাগত জানাচ্ছি। তিনি একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা, যিনি নিজের রাজনৈতিক কর্মজীবনে স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন। আমি বিশ্বাস করি তিনি পঞ্জাবে দলকে শক্তিশালী করতে বড় ভূমিকা পালন করবেন।”

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top