News Flash

  • Home
  • খেলা
  • Cricket : রাজ্য ক্রিকেট : সেমিফাইনালে শুক্রবার কৈলাশহর-মোহনপুর, উদয়পুর-সদর
Image

Cricket : রাজ্য ক্রিকেট : সেমিফাইনালে শুক্রবার কৈলাশহর-মোহনপুর, উদয়পুর-সদর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।। সেমিফাইনালের লাইনআপ পুরোপুরি চূড়ান্ত। এখন দুটো ম্যাচ আগামীকাল, শুক্রবার হতে পারলেই হলো। সবার মুখে একই কথা — বৃষ্টিতে ভেস্তে যাবে নাতো ম্যাচ। বলা ভালো, আয়োজক ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কিন্তু পরবর্তী দিনটিকে রিজার্ভ ডে হিসেবে রেখেছে। অনেকেই বলাবলি করছেন ওইদিন বৃষ্টি থাকলে কী হবে? উত্তর একটাই, দেখা যাক কি হয়।  উপায় তো বের করা হবে, পরিবেশ পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে প্রাকৃতিক উপায়ে রৌদ্র-বৃষ্টি সবকিছুই থাকবে। বলাবাহুল্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য স্তরীয় ক্রিকেট টুর্নামেন্টের দু’টো সেমিফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। এমবিবি স্টেডিয়ামে সকাল ন’টায় কৈলাশহর খেলবে মোহনপুরের বিরুদ্ধে। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে উদয়পুর ও সদর পরস্পরের মুখোমুখি হবে

অপর সেমিফাইনাল ম্যাচে। কোয়ার্টার ফাইনালে কৈলাশহর আজ, বৃহস্পতিবার আমবাসাকে ১৭২ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। পক্ষান্তরে, মোহনপুর আগেই ৫ উইকেটের ব্যবধানে সারুমকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। এদিকে, উদয়পুর ৬৩ রানের ব্যবধানে বিশালগড়কে হারিয়ে এবং সদর দশ উইকেটের বড় ব্যবধানে ধর্মনগরকে পরাজিত করে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। এখন দেখার বিষয় আগামীকাল আবহাওয়াজনিত পরিবেশ-পরিস্থিতি কেমন হয়, আর ম্যাচ অনুষ্ঠিত হলে কোন্ দল জয়ী হয়ে ফাইনালে উঠে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top