News Flash

  • Home
  • দিনের খবর
  • পাকিস্তানের গুপ্তচরবৃত্তিকারী দুজনকে কলকাতা থেকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ
Image

পাকিস্তানের গুপ্তচরবৃত্তিকারী দুজনকে কলকাতা থেকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ

অমৃতসর, ১৯ মে (হি.স.) : বুধবার পাকিস্তানের আইএসআইয়ের হয়ে আন্তঃসীমান্ত গুপ্তচরবৃত্তির জন্য কলকাতা থেকে দুজনকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ।

পঞ্জাব পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তার স্বার্থে আপসহীন করার জন্য গোপন তথ্য সরবরাহকারী দেশদ্রোহী ব্যক্তিদের সম্পর্ক ভাঙতে নিরলস অভিযানে চালাচ্ছে পঞ্জাব পুলিশের একটি দল।” ধৃত গুপ্তচররা হলেন কলকাতার এন্টালির বাসিন্দা জাফর রিয়াজ এবং তার সহযোগী বিহারের মধুবনির বাসিন্দা মহম্মদ শামশাদ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি গোয়েন্দা দলের অভিযানে রাজ্যের বিশেষ অপারেশন সেল জাফর রিয়াজ এবং তার সহযোগী মহম্মদ শামশাদকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং আইপিসির ধারায় মামলা করা হয়েছে।

প্রসঙ্গত,২০০৫ সালে জাফর লাহোরের মডেল টাউনের বাসিন্দা পাকিস্তানি নাগরিক রাবিয়ার সঙ্গে বিয়ে করেছিলেন। প্রথমদিকে, রাবিয়া তার সঙ্গে কলকাতায় থাকতেন। কিন্তু ২০১২ সালে এক দুর্ঘটনার পর তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় এবং তার শ্বশুরবাড়ির পীড়াপীড়িতে তিনি লাহোরে চলে যান। জাফর তার চিকিৎসার অজুহাতে প্রায়ই ভারতে যাতায়ত করত।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top