News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামী ২৫ বছর দেশের সঙ্কল্প বাস্তবায়িত করার সময় : অমিত শাহ
Image

আগামী ২৫ বছর দেশের সঙ্কল্প বাস্তবায়িত করার সময় : অমিত শাহ

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): আগামী ২৫ বছর দেশের সঙ্কল্প বাস্তবায়িত করার সময়। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘স্বরাজ থেকে নতুন ভারত অবধি ভারতের ধারণাগুলিকে পুনর্বিবেচনা করা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আমাদের দেশে পরিবর্তনের বাহক তো বিশ্ববিদ্যালয়ই, দেশে ২০১৪ সাল থেকে পরিবর্তনের সূচনা হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসও অনেক বেশি প্রাসঙ্গিক।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, “আমাদের স্বরাজ-এ ‘স্ব’-এর অনেক গুরুত্ব রয়েছে। স্বরাজের ব্যাখ্যাকে শাসন চালানো পর্যন্ত সীমিত করে দেওয়া হয়েছিল।” তিনি বলেছেন, “সমৃদ্ধি, সশক্তিকরণ, সংস্কৃত, শিক্ষা, সুরক্ষিত ও সামর্থবান ভারত নির্মাণ তখনই সম্ভব যখন স্বরাজের সমস্ত অর্থ আমরা পূরণ করতে পারি এবং সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারি।”

আন্তর্জাতিক সেমিনারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “২০১৯ সালের ৫ আগস্ট অনুচ্ছেদ ৩৭০ রদ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…যাঁরা বলতেন রক্তের বন্যা বইবে, তাঁরা পাথর নিক্ষেপের সাহসও করতে পারেনি।” অমিত শাহ এদিন আরও বলেছেন, “বর্তমানে উত্তর-পূর্বের ৭৫ শতাংশ থেকে আফস্পা তুলে নেওয়া হয়েছে, যাঁরা সন্ত্রাসে প্ররোচনা দেয় তাদের মানবাধিকারের কথা বলা হচ্ছে, আমি তাদের বলতে চাই সন্ত্রাসের কারণে যাদের মৃত্যু হচ্ছে তাদেরও তো মানবাধিকার আছে।”

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রথমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। আন্তর্জাতিক সেমিনার, যা শতবর্ষ উদযাপনের অংশ হিসাবে অনুষ্ঠিত হচ্ছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সের মাল্টিপারপাস হলে।

Releated Posts

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top