News Flash

Image

CPIM : খোয়াইয়ে জিএমপির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ খোয়াই মহকুমা ভিত্তিক সিপিআইএম খোয়াই জেলা কার্যালয়ের হলঘরে আয়োজিত হয় কনভেনশন৷বুধবার খোয়াইয়ে জি এম পি -র এক সাড়া জাগানো সাংগঠনিক কনভেনশনে মহকুমার বিভিন্ন অনল থেকে উল্লেখযোগ্য সংখ্যক জি এম পি -র বিভিন্ন স্তরের নেতা কর্মী ও সংগঠকেরা এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন৷সংবিধানের ১২৫ তম সংশোধনীর মাধ্যমে এ ডি সি কে সপ্তম তপশিল থেকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করে ত্রিপুরা অটোনোমাস টেরিটোরিয়াল কাউন্সিল গঠন সহ অন্যান্য দাবীর ভিত্তিতে আগামী ১১ই জুন জি এম পি-র ডাকে আগরতলায় রাজভবন অভিযান৷এই কর্মসূচীর প্রচার প্রস্তুতির অংগ হিসেবেই এদিনের বিভাগীয় সাংগঠনিক কনভেনশনের আয়োজন৷

কনভেনশনে উপস্থিত ছিলেন সি পি আই এম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা জি এম পি -র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা, জি এম পি-র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রনিৎ দেববর্মা , সহ সম্পাদক পদ্ম কুমার দেববর্মা ও সংগঠনের বিভাগীয় সম্পাদক সুবোধ দেববর্মা৷সভাপতি ছিলেন বিশ্ব রঞ্জন দেববর্মা৷কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে রাধাচরণ দেববর্মা বলেন,যারা গ্রেটার তিপ্রাল্যান্ডের শ্লোগান দিয়ে উপজাতি জনগোষ্ঠীর একটা অংশকে বিভ্রান্ত করে এ ডি সি দখল করেছে, তারা আসলে উপজাতিদের সার্বিক স্বার্থ রক্ষার জন্য এই শ্লোগান তুলেনি৷আই পি এফ টি -র মতো তিপ্রা মথাও উপজাতি দরদী৷সহজ সরল উপজাতিদের বিভ্রান্ত করে নিজেদের গোছাতেই ওরা গ্রেটার তিপ্রাল্যান্ডের অবাস্তব ও অলীক শ্লোগান আমদানী করেছে৷এটা সুবিধাবাদী রাজনীতি ছাড়া আর কিছুই নয়৷গ্রেটার তিপ্রাল্যান্ডের শ্লোগানধারীরা মুখরোচক শ্লোগান দিয়ে রাজ্য দখলের দিবাস্বপ্ণ দেখছে৷আসলে বি জে পি – র পালে হাওয়া তোলাই এদের উদ্দেশ্য৷কারণ ব্যাক্তিগত আরাম আয়েসেই ওরা আগামীদিন পার করতে চায়৷এদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে সাংগঠনিক শক্তিতে৷

তিনি বলেন , আমরা চাই এ ডি সি আরো শক্তিশালী হোক৷এজন্যই এ ডি সি এলাকায় অটোনোমাস টেরিটোরিয়াল কাউন্সিল গঠন করার দাবী তুলেছে জি এম পি৷টেরিটোরিয়াল কাউন্সিল গঠন করা গেলে কেন্দ্রীয় মন্ত্রকগুলো থেকে অর্থ বরাদ্দ হবে৷আর বরাদ্দ করা অর্থ আসলে তা উপজাতি এলাকায় উন্নয়নের জন্য ব্যায় করবে এ ডি সি৷এজন্যই আমরা সংবিধানের ১২৫ তম সংশোধনীর দাবী তুলেছি৷ যা কার্য্যাকরী করা গেলে এ ডি সি – র হাতে অধিক ক্ষমতা যাবে৷আমরা তো শুরু থেকেই এ ডি সি -র হাতে অধিক অর্থ ও ক্ষমতার দাবী করছি৷রাধাচরণ দেববর্মা বলেন, এটা মনে রাখতে হবে যে, আরো অনেকেই অতীতে এ ডি সি কে শক্তিশালী করার দাবী তুলেছে৷কিন্তু সরকারে যাওয়ার পর আর তা তাদের মনে থাকেনা৷যেমন আই পি এফ টি এখন জোট সরকারের শরিক হয়ে তিপ্রাল্যান্ডের দাবীর কথা ভুলে গেছে৷শুধু ব্যাক্তিগত লাভালাভ আর বাড়ী গাড়ি আরাম আয়েস নিয়েই ব্যাস্ত৷

উপজাতি এলাকায় কাজ খাদ্যের সংকট৷জীবন জীবিকার দুর্বিষহ অবস্থা৷শিক্ষা ব্যাবস্থা ভেঙে পড়েছে৷এসব নিয়ে তো আই পি এফ টি-র দুই মন্ত্রীর মুখে কোন রা নেই৷তিপ্রা মথাও একই পথের পথিক৷আজ গ্রেটার তিপ্রাল্যান্ডের শ্লোগান তুলে মানুষকে বিভ্রান্ত করছে৷অভিজ্ঞতা কি বলছে? এ ডি সি তো দখল করেছে মথা৷কোথায় এ ডি সি -র কাজ? কোথাও তো এ ডি সি -র অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না৷মানুষের জন্য কি করছে ওরা?

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top