News Flash

  • Home
  • দিনের খবর
  • MNS : এমএনএস নেতার ধ্বংসের হুমকিতে নিরাপত্তা বাড়াল ঔরঙ্গজেবের সমাধিস্থলের
Image

MNS : এমএনএস নেতার ধ্বংসের হুমকিতে নিরাপত্তা বাড়াল ঔরঙ্গজেবের সমাধিস্থলের

মুম্বই, ১৮ মে (হি.স.) : মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুমকির জেরে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেবের সমাধিস্থলে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করল উদ্ধব ঠাকরে সরকার। সম্প্রতি ওই সমাধিস্থল ধ্বংস করে দেওয়ার ডাক দেন এমএনএস নেতা গাজানন কালে।

সম্প্রতি ঔরঙ্গজেবের সমাধিস্থলে আসেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। এনিয়ে সরব হন শরদ পাওয়ার। আর তার পরেই এনিয়ে টুইটারে সরব হন কালে। টুইটারে তিনি লেখেন, শিবাজির ভূমিতে ঔরঙ্গজেবের সমাধি কেন? ওই সমাধি যদি আগেই ধ্বংস করে দেওয়া হত তাহলে, ঔরঙ্গজেবের এইসব বংশধররা এখানে এসে মাথা ঠুকতে পারত না। নাম না করে ওয়েসির দিকে ইঙ্গিত করেন কালে।

এখানেই থেমে থাকেননি কালে। শিবসেনাকে বিঁধে কালে বলেন, আপনারা কি বালা সাহেবের বংশধর নন? ঔরঙ্গাবাদের নাম বদলের পরিবর্তে আপনারা কীভাবে উল্টো দিকে হাঁটেন?

এমএনএস নেতার ওই টুইটের পরই যে জায়গায় ঔরঙ্গজেবের সমাধি রয়েছে সেই খুলতাবাদের বাসিন্দারা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার দ্বারস্থ হন এলাকার বাসিন্দারা। তারা দবি করেন, ওই সমাধিস্থলের গেটে তালা দিয়ে দেওয়া হোক। তারপরই সমাধিস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে রাজ্য সরকার

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top