News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court: আজ জ্ঞানবাপী মসজিদের বিতর্কিত বিষয়ে আবেদনের শুনানি সুপ্রিমো কোর্টে
Image

Supreme Court: আজ জ্ঞানবাপী মসজিদের বিতর্কিত বিষয়ে আবেদনের শুনানি সুপ্রিমো কোর্টে

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.) : বারাণসীর জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সের সমীক্ষায় স্থগিতাদেশ চেয়ে আজ আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ মঙ্গলবার আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদনের শুনানি করবে।

সোমবার শেষ হয়েছে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির-জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সের তিন দিনব্যাপী আদালত-তত্ত্বাবধানে ভিডিওগ্রাফি সমীক্ষা। জরিপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মামলার হিন্দু আবেদনকারী সোহান লাল আর্য সোমবার দাবি করেন, কমিটি কমপ্লেক্সে একটি শিবলিঙ্গ খুঁজে পেয়েছে। মসজিদ জরিপের জন্য আদালত কমিশনের সঙ্গে যারা ছিলেন তারাও “নির্ধারিত প্রমাণ” পেয়েছেন।
মসজিদ কর্তৃপক্ষের আপত্তি সত্ত্বেও সমীক্ষা চালিয়ে যাওয়ার জন্য বারাণসী সিভিল কোর্টের নির্দেশ অনুসারে সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষার সমাপ্তির পর বারাণসী আদালত বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেট কৌশল রাজ শর্মাকে নির্দেশ দিয়েছিলেন, “যে জায়গাটিতে শিবলিঙ্গ পাওয়া গেছে সেটি সিল করে দিতে এবং সাধারণ লোকেদের সেই জায়গায় প্রবেশ নিষেধ করতে।”

আদালতের আদেশে জেলাশাসক, পুলিশ কমিশনার এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কমান্ড্যান্ট বারাণসী সিল করা এলাকার নিরাপত্তার জন্য দায়িত্বে থাকেন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top