News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested: সাফল্য গুজরাট এটিএস-এর, ১৯৯৩-এর বোম্বে ধারাবাহিক বিস্ফোরণে ধৃত ৪ অভিযুক্ত
Image

Arrested: সাফল্য গুজরাট এটিএস-এর, ১৯৯৩-এর বোম্বে ধারাবাহিক বিস্ফোরণে ধৃত ৪ অভিযুক্ত

আহমেদাবাদ, ১৭ মে (হি.স.): বড়সড় সাফল্য পেল গুজরাট এটিএস। মহারাষ্ট্রের রাজধানী বোম্বে-তে ১৯৯৩ সালের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে এটিএস। ধৃতদের নাম-আবু বকর, ইউসুফ ভাটকা, শোয়েব বাবা ও সাইয়েদ কুরেশি। মঙ্গলবার গুজরাট এটিএস-এর ডিআইজি দীপন ভদ্রণ জানিয়েছেন, “জাল পাসপোর্ট সন্দেহে ৪ জনকে প্রথমে আটক করেছিলাম আমরা। বিশদ তদন্তে এটি নিশ্চিত করা হয়েছে ধৃতরা ১৯৯৩ সালের বোম্বে ধারাবাহিক বিস্ফোরণের মামলায় অভিযুক্ত ছিল। এরপর তাদের গ্রেফতার করা হয়। এদের আসল নাম-আবু বকর, ইউসুফ ভাটকা, শোয়েব বাবা, সাইয়েদ কুরেশি।”

গুজরাট এটিএস-এর ডিআইজি দীপন ভদ্রণ আরও জানিয়েছেন, “পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তাদের অস্ত্র এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তারা (সম্প্রতি) পাসপোর্ট পরিবর্তনের জন্য ভারতে ফিরে এসেছিল, এরপর আমরা বিষয়টি জানতে পারি। সন্ধান চালিয়ে ৪ জনকে প্রথমে আটক করা হয়, পরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top