News Flash

  • Home
  • দিনের খবর
  • সিবিআই অভিযান নিয়ে টুইট চিদম্বরমের, লিখলেন অনুসন্ধান দল কিছুই পাইনি
Image

সিবিআই অভিযান নিয়ে টুইট চিদম্বরমের, লিখলেন অনুসন্ধান দল কিছুই পাইনি

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): চেন্নাই ও দিল্লির বাসভবনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র অভিযানের প্রেক্ষিতে টুইট করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরম। টুইটে তিনি লিখেছেন, অনুসন্ধান দল কিছুই পাইনি ও কিছুই বাজেয়াপ্ত করেনি। মঙ্গলবার টুইটে পি চিদম্বরম লিখেছেন, “চেন্নাই ও দিল্লিতে সিবিআই-এর টিম আমার বাসভবনে তল্লাশি চালিয়েছে। ওই টিম আমাকে একটি এফআইআর দেখিয়েছে, তাতে আমি অভিযুক্ত ছিলাম না। অনুসন্ধান দল কিছুই পাইনি ও কিছুই বাজেয়াপ্ত করেনি।” চিদম্বরম টুইটে আরও লেখেন, “অনুসন্ধানের সময়টা বেশ আকর্ষণীয়।”

মঙ্গলবার সকালে পি চিদম্বরমের ছেলে ও কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমের বাড়ি, অফিস ও বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। কার্তি চিদম্বরমের মুম্বই, চেন্নাইয়ের বাড়ি এবং অফিসে যায় সিবিআই। মোট ৯টি ঠিকানায় তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পি চিদম্বরমের পুত্র কার্তির বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত নতুন মামলা দায়ের হয়েছে। তার প্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান। সূত্রের খবর, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। সিবিআই-এর এই তল্লাশি অভিযানকে এদিন কটাক্ষ করেছেন কার্তি চিদম্বরম। সিবিআই-এর এই অভিযানের প্রেক্ষিতে টুইট করে কার্তি চিদম্বরম লিখেছেন, “আমি গুণতে ভুলে গিয়েছি। এই নিয়ে কতবার হল, সম্ভবত একটি রেকর্ড।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top