News Flash

  • Home
  • দেশ
  • Accident: দিল্লি-জয়পুর হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কায় মৃত ৫, আহত ১২ জন
Image

Accident: দিল্লি-জয়পুর হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কায় মৃত ৫, আহত ১২ জন

রেওয়ারি, ১৭ মে (হি.স.): হরিয়ানার রেওয়ারি জেলায় দিল্লি-জয়পুর হাইওয়ের ওপর ট্রাক ও ক্রুজার গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন মোট ৫ জন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দু’জন মহিলা ও ৩ জন পুরুষ। একই পরিবারের সদস্য এই ৫ জন রাজস্থানের বাসিন্দা। হরিদ্বার থেকে জয়পুরের দিকে যাচ্ছিলেন তাঁরা। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন, তাঁদের মধ্যে ৭ জনের আঘাত গুরুতর। এসডিএম বাওয়াল সঞ্জীব কুমার জানিয়েছেন, হরিদ্বারের গঙ্গায় দাদুর চিতাভস্ম বিসর্জনের পর হরিদ্বার থেকে সকলে জয়পুরে ফিরছিলেন। ওই গাড়িতে মোট ১৭ জন ছিলেন, মঙ্গলবার ভোররাতে রেওয়ারি জেলার অধি গ্রামের কাছে দিল্লি-জয়পুর হাইওয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে তাঁদের গাড়ি। গাড়িটির গতি অনেক বেশি থাকার কারণে দুমড়ে মুচড়ে যায়, এমনকি ছাদ উড়ে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলা-সহ ৫ জনের ও ১২ জন আহত হয়েছেন। মৃতদের নাম-মালু রাম, মহেন্দ্র কুমার, সুগনা, আশিষ ও ভোরি দেবী। তাঁদের বাড়ি জয়পুরের সামাউদ গ্রামে। পরিবারের সদস্যদের নিয়ে হরিদ্বারের গঙ্গায় পিতার চিতাভস্ম বিসর্জন করতে গিয়েছিলেন মালু রাম। জয়পুরের ফেরার সময় মঙ্গলবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শ্রীনগর বিমানবন্দর বন্ধের সময়সীমা কমানোর আর্জি ওমর আবদুল্লার

শ্রীনগর, ১২ জুন (আইএএনএস) : আসন্ন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মধ্যপ্রদেশ রাজ্যসভা নির্বাচন: মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, বিজেপি-ইসি যোগসাজশের অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেসের প্রবীণ নেত্রী মীনাক্ষী নটরাজন-এর মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে বিজেপি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top