News Flash

  • Home
  • দিনের খবর
  • অরুণাচলের রাজধানীতে পাহাড়-ধসে বালক সহ হত দুই, মাটির নীচে আবদ্ধ মহিলা
Image

অরুণাচলের রাজধানীতে পাহাড়-ধসে বালক সহ হত দুই, মাটির নীচে আবদ্ধ মহিলা

ইটানগর, ১৬ মে (হি.স.) : অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে ভয়ংকর ভূমিধসে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাশাপাশি পাহাড়ের মাটি ধসের নীচে এক মহিলা চাপা পড়ে আছেন। এই খবর লেখা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। এসকেভেটরের সাহায্যে মাটির নীচ থেকে মহিলাকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে এসডিআরএফ। নিহত দুজনক বছর ৫০-এর নগেন বৰ্মণ এবং ১৫ বছর বয়সি তাপস রায় বলে শনাক্ত করা হয়েছে। মাটির নীচে আবদ্ধ মহিলার নাম কুসুম রায় (৩৫)।

গত এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে অরুণাচল প্রদেশ সহ উত্তর-পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্যে। বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি নরম হয়ে গেছ। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষণে ক্ষণে ধস নামছে। তবে এতদিন কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আজ সকালে রাজধানীতে সংঘটিত ঘটনায় আতঙ্ক ও শোক বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়।

আজ সোমবার রাজধানীর পুলিশ সুপার জিমি সিরাম জানান, ঘটনাটি সচিবালয় সংলগ্ন পাঞ্জাবি ধাবার কাছে সংঘটিত হয়েছে। গতকাল রাতে আচমকা পাহাড়ের কাদামাটির স্রোত নেমে নীচে একটি ঘরকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। ঘরকে একেবারে ভিটে সহ বহু দূর নিয়ে গেছে পাহাড়ি মাটি-কাদার স্রোত। রাতে ঘরের আবাসিকরা ছিলেন নিদ্রামগ্ন। নিদ্রাবস্থাতেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আজ সকালে খবর পেয়ে এসকেভেটর নিয়ে এসডিআরএফ ওই ঘরের কাদামাটি সরিয়ে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এক মহিলা এখনও মাটির নীচে আবদ্ধ রয়েছেন। তিনি জীবিত না মৃত তা এখনই হলফ করে বলতে পারছেন না পুলিশ সুপার সিরাম।

এদিকে রাজধানীর দুর্যোগ মোকাবিলা দফতর সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে রাজ্যের অধিকাংশ এলাকায় ধারা বর্ষণের ফলে বহু স্থানে ঘন ঘন ধস নামছে। তাই ধস কবলিত এলাকার বাসিন্দাদের জন্য প্ৰশাসন ইটানগরের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, নাহরলগুনের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং বান্দরদেওয়ার নিকুমনিয়া প্ৰেক্ষাগৃহকে অস্থায়ী ত্রাণ শিবির হিসেবে তৈরি রেখেছে।

সূত্রটি জানিয়েছে, ভূমিধসের ফলে রাজ্যের চার জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূৰ্ণরূপে বন্ধ হয়ে গেছে। শিলাপথার, পশ্চিম সিয়াং এবং পূর্ব সুবনশিরি হয়ে রাজ্যের চারটি জেলার সংযোগী জাতীয় সড়কও আজ সকালে সম্পূৰ্ণ বিধ্বস্ত হয়ে গেছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top