News Flash

  • Home
  • খেলা
  • Ajinkya Rahane : এবার নাইট শিবিরে ধাক্কা, আইপিএল থেকে ছিটকে গেলেন রাহানে
Image

Ajinkya Rahane : এবার নাইট শিবিরে ধাক্কা, আইপিএল থেকে ছিটকে গেলেন রাহানে

মুম্বই, ১৬ মে (হি.স.) : হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের প্লে অফে পৌঁছনোর আশার মধ্যে নাইট শিবিরে এল দুঃসংবাদ। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন অজিঙ্ক রাহানে। সম্ভবত ইংল্যান্ড সফরেও ভারতীয় দলের বাইরে চলে গেলেন তারকা ওপেনার।

জানা গিয়েছে, গ্রেড থ্রি হ্যামস্ট্রিং চোটের জন্য আর খেলতে পারবেন না তিনি। গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ৫৪ রানে জিতে মূল্যবান দুটি পয়েনট পকেটে পুরে ফেলেন শ্রেয়স আইয়ার। শনিবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের সেই ম্যাচেই চোট পান রাহানে। চিকিৎসকদের পরামর্শ মতোই আপাতত দলের বাইরে চলে যাচ্ছেন তিনি। বায়োবাবল থেকে বেরিয়ে শীঘ্রই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য যোগ দেবেন। সম্পূর্ণ ম্যাচ ফিট হতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে তাঁর। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচটিও হয়ত খেলা হবে না নাইট তারকার। এই সফরের আগেই বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহর মতো তারকাদের বিশ্রামে পাঠাতে পারে ভারতীয় বোর্ড।


প্রসঙ্গত, ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার ছয় নম্বরে দু’বারের চ্যাম্পিয়ন কেকেআর। প্লে অফে পৌঁছতে গ্রুপ পর্বের শেষ জিততে তো হবেই, সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে দিল্লি ও আরসিবি ম্যাচের ফলের দিকেও।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top