News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি অগ্নিকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের জাতীয় মানবাধিকার কমিশনের
Image

দিল্লি অগ্নিকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের জাতীয় মানবাধিকার কমিশনের

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : দিল্লি অগ্নিকাণ্ডের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের জাতীয় মানবাধিকার কমিশনের। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যায় কমিশনের বিশেষ প্রতিনিধি দল। সেই দলে ছিলেন মানবাধিকার কমিশনের ডিআইজি সুনীল মিনা। তিনি বলেন, ‘আজ তদন্তের প্রথম দিন। সবদিক খতিয়ে দেখা হবে। মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখা হবে।’ এই ঘটনায় ইতিমধ্যেই বহুতলের মালিক মণীশ লাকড়াকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

শুক্রবার দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি বহুতলে আচমকাই আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। প্রথমে বেশ কয়েকজন বেরিয়ে আসতে পারলেও আগুনের তীব্রতা এতটাই ছিল যে সিঁড়ি থেকে নীচে নামার আর কোনও রাস্তা ছিল না। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২৭ জনের। আহত হয়েছেন ১২ জন। ৫০ জনকে উদ্ধার করা হয় অক্ষত অবস্থায়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বিল্ডিংয়ের একতলায় একটি সিসিটিভি ও রাউটার তৈরি সংস্থার অফিস ছিল। সেখান থেকেই শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top