News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শপথ নিয়ে দৃঢ় প্রত্যয়ের সুর নতুন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসমাপ্ত কাজ সমাপ্ত করাই একমাত্র লক্ষ্য
Image

শপথ নিয়ে দৃঢ় প্রত্যয়ের সুর নতুন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার, প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসমাপ্ত কাজ সমাপ্ত করাই একমাত্র লক্ষ্য

আগরতলা, ১৫ মে (হি. স.) : ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডা: মানিক সাহা। তিনি ত্রিপুরার একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলাবেন। ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য আজ তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন। তবে, আজ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নেয়নি। গতকাল ঘোষণা অনুযায়ী আজ মন্ত্রিসভার বাকি সদস্যদেরও শপথ নেওয়ার সূচী নির্ধারিত হয়েছিল। কিন্ত, আজ সকালে সূচী পরিবর্তন করা হয়েছে এবং শুধু মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন।

আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন ডা: মানিক সাহা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ভূতল সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডি, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. মনসুখ মান্ডবিয়া, কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী নিত্যানন্দ রাই, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষ  মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর ডা: মানিক সাহাকে শুভেচ্ছা জানিয়েছেন।

আজ তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী মন্ত্রিসভার সদস্য সহ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, রাজ্যের দুই সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদব, বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্ব, শরিক দলের বিধায়ক গণ, বিজেপির বিধায়ক গণ এবং প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও আগরতলা পুর নিগমের সমস্ত কাউন্সিলর এদিন ঐ শপথ গ্রহণ সমারোহে অংশগ্রহণ করেছেন। ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও।

এদিন শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছি। ত্রিপুরাবাসীর কল্যাণে সমস্ত রকম উদ্যোগ নেওয়া হবে। এক ত্রিপুরা শ্রেষ্ট ত্রিপুরা গঠনের স্বপ্ন সফল করব। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা আইন=শৃংখলা ব্যবস্থা সুদৃঢ় করার অঙ্গীকার নিয়েছি। তিনি বলেন, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির অভিজ্ঞতা এখন মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসন পরিচালনায় ব্যবহার করব। সবাইকে নিয়ে এগিয়ে যাব।

তাঁর দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে কোন চ্যালেঞ্জ নজরে আসছে। সমস্যা যা রয়েছে সকলে মিলে সমাধানের পথ খুঁজে বের করব। তিনি দৃঢ়তার সাথে বলেন, উন্নয়নই হবে আমাদের প্রথম এবং একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে অবিচল থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের চেষ্টায় ব্রতী হব।

আজ বিদায়ী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর যোগ্য হাতে তুলে দেওয়া হয়েছে। ডা: মানিক সাহা সংগঠন পরিচালনায় পারদর্শী ছিলেন এবং এখন মুখ্যমন্ত্রী হিসেবে যোগ্যতার ছাপ রাখবেন বলে তিনি বিশ্বাস করেন।

বিদায়ী মন্ত্রিসভার সদস্য রতন লাল নাথ বলেন, বিজেপি-তে মান-অভিমান থাকতেই পারে। কিন্ত আমরা সকলেই একজোট রয়েছি। নতুন মুখ্যমন্ত্রী আরও বেশি উদ্যমের সাথে ত্রিপুরার উন্নয়নের কাজ করবেন। আমরা সকলে মিলেই ত্রিপুরাকে শ্রেষ্ট রাজ্য বানাতে সচেষ্ট হব। বিদায়ী মন্ত্রিসভার অপর সদস্য প্রণজিত সিংহ রায় বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরার অভূতপূর্ব উন্নয়ন করেছেন। নতুন মুখ্যমন্ত্রী সেই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। বিদায়ী মন্ত্রিসভার অপর সদস্য সুশান্ত চৌধুরী বলেন, বিজেপি এবং বিধায়ক দলে সকলেই এক পরিবারের অংশ হিসেবে আমরা রয়েছি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব নিয়েছেন। কারণ, তিনি প্রশাসন পরিচালনার সাথে সংগঠন পরিচালনায়ও সমানভাবে দক্ষ। তাই, তাঁকে সংগঠনে ফিরিয়ে নেওয়া উচিত বলে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন। তেমনি, নতুন মুখ্যমন্ত্রীও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। ফলে, তাঁর মুখ্যমন্ত্রীত্বে ত্রিপুরা আরও এগিয়ে যাবে এবং আমরা সকলে মিলে ত্রিপুরাকে শ্রেষ্ট রাজ্য গড়ে তুলব।

আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এক টুইট বার্তায় ডা: মানিক সাহা ত্রিপুরার দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নড্ডা এবং বিদায়ী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সাথে সমস্ত বিধায়কদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

নীপকোতে শ্রমিক প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা, সোনামুড়া-বিলোনিয়া বাইপাস অবরোধ

সোনামুড়া, ৪ জুলাই: নীপকোতে শ্রমিক প্রবেশকে কেন্দ্র করে দুই মণ্ডলের শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে শনিবার সকালে সোনামুড়া-বিলোনিয়া বাইপাস…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

ত্রিপুরা সরকারের নিয়োগ ব্যবস্থায় আমূল সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সুদীপের

আগরতলা, ৩ জুলাই: রাজ্যের সরকারি নিয়োগ ব্যবস্থায় গতি আনতে এবং দীর্ঘসূত্রিতা দূর করার দাবিতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

আগরতলা-করিমগঞ্জ মেমু ট্রেন পরিষেবার শুভ সূচনা, রেল যোগাযোগে যুক্ত হলো নতুন অধ্যায়

আগরতলা, ৪ জুলাই : ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো নতুন অধ্যায়। আজ রাজধানী আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top