News Flash

  • Home
  • দেশ
  • Accident : উত্তর দিনাজপুরে ‍বাইক চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় জখম চোর
Image

Accident : উত্তর দিনাজপুরে ‍বাইক চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় জখম চোর

রসাখোয়া, ১৫ মে (হি.স.) : উত্তর দিনাজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত বাইক চোর। বাইক চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় কবলে পড়ল দুষ্কৃতী । রবিবার ঘটনাটি ঘটেছে রসাখোয়া গোয়াগাঁও রাস্তার ধাতিপাড়া এলাকায়। গুরুতর আহত ওই চোরকে রসাখোয়া প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে করণদিঘি থানার রসাখোয়া হাটে ছাগল কিনতে গিয়েছিলেন বাজারগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গিয়াসউদ্দিন। তিনি বাইক দাড় করে ছাগল হাটিতে ছাগল কিনতে গিয়েছিলেন। সেই ফাঁকে বাইক চুরি করে পালাচ্ছিল দুষ্কৃতী। সম্ভবত দ্রুতগতিতে ছুটে যাওয়ার জন্য নিয়ন্ত্রণ হাড়িয়ে ধাক্কা মারে পিকআপ ভ্যানে। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত ওই চোরকে রসাখোয়া প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চিকিৎসকরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। আহত ওই দুষ্কৃতীর নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে রসাখোয়া থানার পুলিশ।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top