News Flash

  • Home
  • দেশ
  • Delhi Police : হদিশই মিলল না মন্ত্রীর ছেলের, নোটিস টাঙিয়ে ফিরতে হল দিল্লি পুলিশকে
Image

Delhi Police : হদিশই মিলল না মন্ত্রীর ছেলের, নোটিস টাঙিয়ে ফিরতে হল দিল্লি পুলিশকে

জয়পুর, ১৫ মে (হি.স.) : রাজস্থানের মন্ত্রী মহেশ জোশীর ছেলে রোহিতের খোঁজ না পেয়ে মন্ত্রীর বাড়ির দেওয়ালে নোটিস টাঙিয়ে ফিরে এল দিল্লি পুলিশ। তাঁকে ১৮ মে-র মধ্যে দিল্লিতে পুলিশের কাছে হাজিরা দিতে বলা হয়েছে।

রবিবার সকালেই মন্ত্রীর ছেলের খোঁজে জয়পুরে পৌঁছয় দিল্লি পুলিশের ১৫ জনের একটি দল। জয়পুরে মন্ত্রীর দু’টি বাসভবনে তল্লাশি চালায় দলটি। কিন্তু দুই জায়গাতেই রোহিতের কোনও হদিস পায়নি তারা। রোহিতের ফোনও বন্ধ। মন্ত্রী উদয়পুরে কংগ্রেসের ‘চিন্তন শিবিরে’ রয়েছেন। রোহিতের খোঁজ না পেয়ে শেষমেশ মন্ত্রীর বাড়ির দরজায় নোটিস টাঙিয়ে ফিরে গেল দিল্লি পুলিশের ওই দল।
প্রসঙ্গত, গত ৮ মে দিল্লিতে তেইশ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে মন্ত্রী মহেশের ছেলে রোহিতের বিরুদ্ধে। তার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছে। মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ১৭ এপ্রিল থেকে ৮ মে-র মধ্যে একাধিক বার তাঁকে ধর্ষণ করেছেন রোহিত।

মহিলার দাবি, গত বছরে ফেসবুকে রোহিতের সঙ্গে আলাপ হয়। তার পর বন্ধুত্ব গড়ে ওঠে। রোহিতের বিরুদ্ধে অপহরণ এবং ব্ল্যাকমেলেরও অভিযোগ তুলেছেন মহিলা। রোহিত তাঁকে নগ্ন ছবি এবং ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করেন।’
মহিলার আরও দাবি, গত ১১ অগস্ট জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। অভিযোগ, রোহিত সে কথা জানতে পেরেই মহিলাকে গর্ভপাত হওয়ার ওষুধ জোর করে খাইয়েছেন। এর পর মহিলা দিল্লি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ রোহিতের বিরুদ্ধে ধর্ষণ, বিষ খাইয়ে খুনের চেষ্টা, গর্ভপাত করানো, অপহরণ, বিয়ের প্রলোভন দেখানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করে।

Releated Posts

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top