News Flash

  • Home
  • বিদেশ
  • Covid Infection: কোভিডের প্রকোপ কমছেই না; দক্ষিণ কোরিয়ায় একদিনে মৃত ৫৫, আক্রান্ত ২৯,৫৮১ জন
Image

Covid Infection: কোভিডের প্রকোপ কমছেই না; দক্ষিণ কোরিয়ায় একদিনে মৃত ৫৫, আক্রান্ত ২৯,৫৮১ জন

সিওল, ১৪ মে (হি.স.): করোনার প্রকোপ কমছেই না দক্ষিণ কোরিয়ায়, কোভিড-সংক্রমণ মাঝেমধ্যেই ওঠানামা করছে। দৈনিক করোনা-সংক্রমণের সংখ্যা এবার ৩০-হাজারের নীচে নেমে এসেছে দক্ষিণ কোরিয়ায়। সে দেশের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৫৮১ জন, এই সংখ্যা আগের দিনের তুলনায় কম।

ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ায় ২৩ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। শুক্রবার সারাদিনে দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন ৫৫ জন কোভিড-সংক্রমিত রোগী। কতজন সুস্থ হয়েছেন সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ২৯ হাজার ৫৮১ জন সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,৭৫৬,৬২৭ জন এবং মৃত্যু হয়েছে ২৩,৬৬১ জনের। নতুন করে আক্রান্ত জনের মধ্যে গুরুতর অসুস্থ ৩৪১ জন।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সতর্ক থাকার নির্দেশ ডিজিএসের

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে ডিরেক্টরেট জেনারেল অফ…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্প: ১৮ টন ত্রাণ পাঠাল পানামা, প্রস্তুত উদ্ধারকারী বিশেষ দল

পানামা সিটি, ২৭ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য প্রথম দফায় ১৮ টন মানবিক ত্রাণ পাঠিয়েছে পানামা।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top