News Flash

  • Home
  • দিনের খবর
  • গভীর সঙ্কটে দেশের অর্থনীতি, চিন্তন শিবিরে দাবি কংগ্রেসের
Image

গভীর সঙ্কটে দেশের অর্থনীতি, চিন্তন শিবিরে দাবি কংগ্রেসের

উদয়পুর, ১৪ মে (হি.স.) : দেশের অর্থনীতি এমনিতেই ধরাশায়ী। মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতির চড়া হার, কর্মসংস্থানের অভাব, পেট্রপণ্যের আগুন দাম, গমের উৎপাদনে ঘাটতি সব মিলেমিশে বিপদ ঘনীভূত হয়ে রয়েছে। এ হেন পরিস্থিতিতে শনিবার উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবির থেকে অর্থনীতিকে ‘রিসেট’ করার ডাক দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম সহ দলের শীর্ষ নেতারা। ‘রিসেট’ বলতে আর্থিক নীতি পরিবর্তনের কথাই বোঝাতে চেয়েছেন তাঁরা।

চিন্তন শিবিরে শনিবার এক সাংবাদিক বৈঠকে চিদম্বরম বলেন, ঘরোয়া অর্থনীতির অবস্থা ভয়ঙ্কর উদ্বেগজনক। তার কারণ, দেশে বৈষম্য ক্রমশ আরও প্রকট হয়ে উঠছে। দেশের জনসংখ্যার নিচের দিকে ১০ শতাংশ মানুষ চরম দারিদ্রে ভুগছে। বিশ্ব ক্ষুধার সূচকে গোটা দুনিয়ার ১১৬ টি রাষ্ট্রের মধ্যে ভারত এখন ১০১ তম স্থানে রয়েছে। বিপুল সংখ্যক শিশু ও মহিলার মধ্যে অপুষ্টির ছাপ স্পষ্ট। এর নিদান চাই। নীতি বদল না করলে তা সম্ভব নয়। তাই রিসেট অপরিহার্য।
ভারতে আর্থিক উদারিকরণের জনক কংগ্রেসই। ১৯৮৪ সালে প্রণব মুখোপাধ্যায় দেশের অর্থমন্ত্রী থাকাকালীন অর্থনৈতিক সংস্কারের ভিত তৈরি করেছিলেন। পরে নব্বইয়ের দশকের গোড়ায় নরসিংহ রাও সরকার মুক্ত অর্থনীতির পথে হাঁটা শুরু করে। এদিন চিদম্বরম বলেন, ৯১ সালের সেই উদারিকরণ নীতি দেশের অর্থনীতিতে নতুন অধ্যায় শুরু করেছিল। তার ফলে দেশ প্রভূত সম্পদ তৈরি করতে পেরেছে, নতুন ব্যবসা শুরু হয়েছে, নতুন উদ্যোগ শুরু হয়েছে, বিপুল সংখ্যক মানুষ নিয়ে মধ্যবিত্ত শ্রেণি গড়ে উঠেছে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে, রফতানি বেড়েছে। আর তার পরিণামে ১০ বছরের মধ্যে দেশের ২৭ কোটি মানুষকে সেই সময়ে দারিদ্র থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top