News Flash

  • Home
  • বিদেশ
  • Bob Dylan : ওকলাহোমায় তৈরি হয়েছে কিংবদন্তি গায়ক বব ডিলান জাদুঘর, সংগ্রহ লক্ষাধিক
Image

Bob Dylan : ওকলাহোমায় তৈরি হয়েছে কিংবদন্তি গায়ক বব ডিলান জাদুঘর, সংগ্রহ লক্ষাধিক

তুলসা, ১৩ মে (হি. স.) : আমেরিকার ওকলাহোমার দ্বিতীয় বৃহত্তম শহর তুলসাতে উদ্বোধন করা হয়েছে নোবেলজয়ী কিংবদন্তি গায়ক বব ডিলান জাদুঘর, যা খ্যাতনামা এই গায়ক ও গীতিকারের কাজ সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য খোলা হয়েছে।

হাতে গিটার আর হারমোনিকা। গলায় সুর। তার মুখের কথা যেন পৃথিবীর নানা জনপদের বঞ্চিতদের ভাষা। বব ডিলানের চেনা রূপ আজও ফুলকি ছড়ায় তরুণ গায়কদের মাঝে। তার পথ ধরেই সৃষ্টি হয়েছে জীবনমুখী নানা গান। ব্যক্তিগত জীবনেও তার সম্পর্কে জানার আগ্রহের কমতি নেই।সেই আগ্রহ পূরণ করতেই ওকলাহোমার দ্বিতীয় বৃহত্তম শহর তুলসাতে উদ্বোধন করা হয়েছে নোবেলজয়ী কিংবদন্তি গায়ক তথা গীতিকার বব ডিলান জাদুঘর । তিন তলা বিশিষ্ট জাদুঘরটি এমনভাবে সাজানো হয়েছে যাতে দর্শকরা নতুন অভিজ্ঞতা পান। এর মাধ্যমে ডিলানের কর্মজীবনের বিভিন্ন পর্যায় সম্পর্কে জানা যাবে। তুলসার এই জাদুঘরে এক লাখেরও বেশি সংগ্রহ রয়েছে। এর মধ্যে রয়েছে ডিলানের হাতে লেখা কিছু গানের কথা, পূর্বে অপ্রকাশিত রেকর্ডিং, ফটোগ্রাফ, চলচ্চিত্র এবং শিল্পকর্ম।

২০১৬ সালে জর্জ কায়সার ফ্যামিলি ফাউন্ডেশন (জিকেএফএফ) ডিলানের সঙ্গে সম্পর্কিত ছবি, নথি এবং রেকর্ডিং কিনে নেয়। এসব আর্কাইভের মূল্য আনুমানিক ৬০ মিলিয়ন ডলার। তখন অনেকে বিস্মিত হয়েছিলেন, কেন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী পরিবার ডিলানের আর্কাইভের এত বড় অংশ কিনে নিল।

পরবর্তীকালে জিকেএফএফ ঘোষণা করে, আর্কাইভের একটি বড় অংশ বব ডিলান জাদুঘরে প্রদর্শিত হবে। একই সঙ্গে যারা সাধারণ দর্শক ডিলানের অনেক কাজ সম্পর্কে জানেন না এবং যারা সত্যিকারের ভক্ত- উভয়ের জন্য একটি অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছে জিকেএফএফ। আগামী ২৪ মে ডিলানের বয়স হবে ৮১ বছর। তিনি ১৯৬০ এর দশকের শুরুতে গান গাইতে শুরু করেন এবং বিশ্বব্যাপী ১২৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন।

Releated Posts

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশে পদত্যাগের মাত্র দু’দিনের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)…

ByByNews Desk Jul 27, 2026

প্রথম টানেল সড়কের উদ্বোধন করল নেপাল, শুরু হল ‘টানেল যুগ’-এর যাত্রা

কাঠমান্ডু, ২৭ জুলাই (আইএএনএস): ইতিহাস গড়ে দেশের প্রথম সড়ক টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল নেপাল। সোমবার কাঠমান্ডু উপত্যকার পশ্চিম…

ByByNews Desk Jul 27, 2026

ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের, বলল— ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): বাণিজ্যিক জাহাজ এমভি ওমোরফি-তে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্দর পোলিশচুককে…

ByByNews Desk Jul 27, 2026

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top