News Flash

  • Home
  • দিনের খবর
  • সিপিএমের মঞ্চে ওঠায় কংগ্রেস থেকে বহিষ্কৃত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেভি টমাস
Image

সিপিএমের মঞ্চে ওঠায় কংগ্রেস থেকে বহিষ্কৃত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেভি টমাস

তিরুবনন্তপুরম, ১৩ মে (হি.স.) : রাজ্যের মূল প্রতিদ্বন্দ্বী দল সিপিএমের মঞ্চে ওঠার ‘অপরাধে’ কংগ্রেস থেকে বহিষ্কার করা হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেভি টমাসকে।

কোচির থিরিক্কাকার বিধানসভা উপনির্বাচনের প্রচারে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মঞ্চে দেখা গিয়েছিল কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেভি টমাসকে। তার পরেই শুক্রবার দলবিরোধী কাজের অভিযোগে টমাসকে বহিষ্কারের কথা ঘোষণা করেন কেরল প্রদেশ কংগ্রেসের সভাপতি কে সুধাকরণ। এর আগে গত মাসে কান্নুরে সিপিএমের পার্টি কংগ্রেসে ‘আমন্ত্রিত বক্তা’ হিসেবে যোগ দিয়েছিলেন টমাস। কেরল প্রদেশ কংগ্রেসের তরফে তাঁকে ‘শোকজ’ নোটিসও পাঠানো হয়েছিল। কিন্তু তার পরেও ফের সিপিএমের মঞ্চে উঠে কংগ্রেসের বিরুদ্ধে টমাস প্রচার করেন বলে অভিযোগ।
কান্নুরে সিপিএমের পার্টি কংগ্রেস উপলক্ষ্যে কেন্দ্র-রাজ্য সম্পর্ক বিষয়ক আলোচনার মঞ্চে টমাসের পাশাপাশি বক্তা ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এবং বিজয়ন। সে সময় কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি সুধাকরণ এআইসিসি-কে পাঠানো চিঠিতে লিখেছিলেন, ‘বিগত সময়ে যে কান্নুর জেলায় সিপিএমের হাতে কংগ্রেসের ৮০ জন খুন হয়েছেন। সেখানে এমন আমন্ত্রণ গ্রহণ করা উচিত হবে না বলে প্রদেশ কংগ্রেসের সর্বসম্মত সিদ্ধান্ত ছিল। টমাস সেই সিদ্ধান্ত মানেননি।’

প্রসঙ্গত, কেরলের প্রাক্তন সাংসদ তথা এআইসিসির প্রাক্তন সাধারণ সম্পাদক পিসি চাকো গত বছর কংগ্রেস ছেড়ে এনসিপি-তে যোগ দিয়েছেন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top