News Flash

  • Home
  • দেশ
  • আর্থিক তছরূপ মামলা : মধ্যপ্রদেশ ও গোয়ার চারটি ঠিকানায় ইডির হানা
Image

আর্থিক তছরূপ মামলা : মধ্যপ্রদেশ ও গোয়ার চারটি ঠিকানায় ইডির হানা

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): আর্থিক তছরুপ মামলায় মধ্যপ্রদেশের ভোপাল এবং গোয়ার তিনটি জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সঞ্জয় বিজয় শিন্ডের সঙ্গে সম্পর্কিত ভোপাল ও গোয়ার চারটি ঠিকানায় তল্লাশি চালানো হয়। এর মধ্যে রয়েছে গোয়া এবং ভোপালের আবাসিক প্রাঙ্গণ, শিন্ডের তৎকালীন নিয়োগকর্তা ভিএস ডেম্পো হোল্ডিংস প্রাইভেট লিমিটেড, গোয়ার বাড়ি এবং ভোপালে আরপিএম সোনিক অ্যাডভেঞ্চারস এণ্ড ক্যারাভান রিসোর্ট। ৮৮.৩০ লক্ষ টাকা নগদ এবং বাড়ি থেকে বিভিন্ন অপরাধমূলক নথি উদ্ধার করা হয়েছে।

আয়কর বিভাগ ব্ল্যাক মানি (অপ্রকাশিত বিদেশী আয় এবং সম্পদ) এবং কর আইন ২০১৫ সালের বিধানের অধীনে শিন্ডের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। পরবর্তীকালে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২-র বিধানের অধীনে একটি তদন্ত শুরু করেছে ইডি। উল্লেখ্য, শিন্ডের নামে আর্থিক তছরূপ মামলা রয়েছে। এছাড়া পানামা পেপার ফাঁসে বিভিন্ন ব্যক্তির নাম তিনি উল্লেখ করেছিলেন।

Releated Posts

পাঞ্জাবের রাজনীতিতে আত্মপ্রকাশ জেডি(ইউ)-র, বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা

চণ্ডীগড়, ৪ জুলাই (আইএএনএস): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ) পাঞ্জাবের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে…

ByByNews Desk Jul 4, 2026

মধ্যপ্রদেশে প্রথম সরকারি সফরে ইন্দোরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোপাল, ৪ জুলাই (আইএএনএস): দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছালেন মুখ্য নির্বাচন কমিশনার…

ByByNews Desk Jul 4, 2026

পাচপদরা রিফাইনারি উদ্বোধন ঘিরে বিজেপি-কংগ্রেসের কৃতিত্বের লড়াই, মোদীর অভিযোগের জবাবে গেহলট

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের বালোতরা জেলার পাচপদরা রিফাইনারির উদ্বোধনকে ঘিরে শনিবার ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 4, 2026

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top