News Flash

  • Home
  • দিনের খবর
  • পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে কেদারনাথে, সতর্ক আইটিবিপি জওয়ানরা
Image

পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে কেদারনাথে, সতর্ক আইটিবিপি জওয়ানরা

রুদ্রপ্রয়াগ, ১৩ মে (হি.স.): পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে কেদারনাথ মন্দিরে। এবার রেকর্ড সংখ্যক পুণ্যার্থীরা ভগবান কেদারের দর্শনে আসছেন, প্রতিদিনই অসংখ্য পুণ্যার্থীরা পাহাড়ি পথ অতিক্রম করে কেদারনাথ মন্দির দর্শনে আসছেন, কেউ আসছেন হেলিকপ্টারে। পুণ্যার্থীদের ভিড়ে গমগম করছে কেদারনাথ। শুক্রবার সকালেও ভিড়ে ঠাসা ছিল কেদারনাথ মন্দির চত্বর।

পুণ্যার্থীদের সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছে আইটিবিপি জওয়ানদের। কেদারনাথে তীর্থযাত্রীদের আগমনের পরে নিরাপত্তা এবং সুগমিত দর্শনের জন্য আইটিবিপি জওয়ানদের মোতায়েন করা হয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা দলকেও সতর্ক করা হয়েছে। অক্সিজেন সিলিন্ডার নিয়ে মেডিকেল টিম বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। মন্দিরে প্রবেশ সুগম করতে চারিদিক ঘিরে ফেলা হয়েছে। সুরক্ষার দিকে নজর রাখছেন আইটিবিপি জওয়ানরা।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top