News Flash

  • Home
  • খেলা
  • Chess : জাতীয় দাবায় শেষদিকে হেরে তালিকায় পিছিয়ে ত্রিপুরার আরাধ্যা
Image

Chess : জাতীয় দাবায় শেষদিকে হেরে তালিকায় পিছিয়ে ত্রিপুরার আরাধ্যা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মে।। খেতাব জয়ের থেকে শুধু নয়, প্রথম ৫ জনে থাকার দৌড় থেকেও পিছিয়ে পড়লো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাস। জাতীয় অনূর্ধ্ব-‌৮ দাবা প্রতিযোগিতায়। বিশাখাপত্তনমের ভাইজাখে শুক্রবার পঞ্চম দিনে হয় নবম এবং দশম রাউন্ডের খেলা।

বালিকা বিভাগে তৃতীয় বাছাই আরাধ্যা দাস এদিন সকালে নবম রাউন্ডে তামিলনাড়ুর শ্রীনীকা এসের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করার পর বিকেলে দশম রাউন্ডে হেরে যায় তেলেঙ্গানার সমহিতা পুঙ্গাভানামের বিরুদ্ধে।  ১০ রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট সাড়ে ৬। এদিন দুই ম্যাচে দেড় পয়েন্ট হারিয়ে কার্যত অনেকটাই পিছিয়ে পড়লো আরাধ্যা। খেলা শেষে কান্নায় ভেঙ্গে পরে সে।

এদিকে বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু তথা রাজ্য সেরা রোদ্র মজুমদার এদিন জয়-‌পরাজয়ের মধ্যে থাকে। সকালে নবম রাউন্ডে তেলেঙ্গানার যতিন সাই ভুপ্পালার বিরুদ্ধে জয় পাওয়ার পর বিকেলে দশম রাউন্ডে হেরে যায় তেলেঙ্গানার অনন্ত রাম স্বরুট সোমানির বিরুদ্ধে। ১০রাউন্ড শেষে রোদ্র-‌র পয়েন্ট সাড়ে ৪। আজ সকালে একাদশ তথা শেষ রাউন্ডের খেলা হবে।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top