News Flash

  • Home
  • খেলা
  • Cricket : রাজ্য ক্রিকেটের ম্যাচ পরিত্যক্ত হলেও কৈলাশহর গ্রুপ চ্যাম্পিয়ান
Image

Cricket : রাজ্য ক্রিকেটের ম্যাচ পরিত্যক্ত হলেও কৈলাশহর গ্রুপ চ্যাম্পিয়ান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মে।। ম্যাচ পরিত্যক্ত হলেও কৈলাশহর কোয়ার্টার-ফাইনালে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ প্রত্যাশিতভাবেই পরিত্যক্ত ঘোষিত হয়েছে। খেলা ছিল কৈলাশহর ও লংতরাই ভ্যালির মধ্যে। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে। প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ শুরু হয়েছিল। কিন্তু সাড়ে দশ ওভার খেলার পর মুষলধারে বৃষ্টির কারণে একদিকে যেমন ম্যাচ থেমে যায় অপরদিকে পরবর্তী সময়ে ম্যাচকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসেনি।

খেলা শুরুতে লংতরাই ভ্যালি টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় কৈলাশহর। ১০.৩ ওভারে তিন উইকেট হারিয়ে কৈলাশহর ৮২ রান সংগ্রহ করেছিল। সহেল দেববর্মার অপরাজিত ৩১ রান এবং সৈকত দাশগুপ্তের ২৯ রান উল্লেখ করার মতো। লংতরাই ভ্যালির সুদর্শন দাশ ১১ রানে ২টি উইকেট পেয়েছিল। নিয়ম অনুযায়ী পরিত্যক্ত ম্যাচ থেকে দু’দল ২-২ করে পয়েন্ট ভাগ করে নিয়েছে।  লংতরাই ভ্যালির দুর্ভাগ্য। প্রথম  ম্যাচে ধর্মনগরের কাছে হেরে পয়েন্ট খোয়ালো দ্বিতীয় ম্যাচে কাঞ্চনপুরকে ২ রানে হারিয়ে অনেকটা ঘুরে দাঁড়িয়েছিল। ইচ্ছে ছিল অন্তিম ম্যাচে জয়ী হয়ে মূলপর্বে খেলবে। কিন্তু বৃষ্টিবিঘ্নিত পরিত্যক্ত ম্যাচের কারণে গ্রুপে তৃতীয় স্থান পেয়ে শেষ পর্যন্ত এবারকার টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে।

অপরদিকে কৈলাশহর প্রথম খেলায় ৭ উইকেটে কাঞ্চনপুরকে হারানোর পর দ্বিতীয় ম্যাচ ধর্মনগরের সঙ্গে পরিত্যক্ত এবং আজ, শুক্রবার লীগের তৃতীয় তথা শেষ ম্যাচও পরিত্যক্ত হয়েছে। মোট হিসেবে তিন ম্যাচ থেকে ৮ পয়েন্ট পেলেও  কৈলাশহর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। গ্রুপ-এ থেকে ধর্মনগর আগেই শেষ আটে খেলা নিশ্চিত করে নিয়েছে। তবে রান রেটে ধর্মনগর গ্রুপ রানার্স হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top