News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire : কাটরায় বাসে আগুন লেগে ৪ জনের মৃত্যু, জখম ২২ জন
Image

Fire : কাটরায় বাসে আগুন লেগে ৪ জনের মৃত্যু, জখম ২২ জন

কাটরা, ১৩ মে (হি.স.) : শুক্রবার খারমালের কাছে কাটরা থেকে জম্মুগামী একটি বাসে আগুন লেগে কমপক্ষে চারজন মারা গিয়েছে। এই দুর্ঘটনায় ২২ জন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

জম্মু পুলিশের অতিরিক্ত মহাপরিচালক টুইট করে জানিয়েছেন, “কাটরা থেকে জম্মু যাওয়ার সময় কাটরা থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে খারমালের কাছে একটি স্থানীয় বাসে আগুন ধরে যায়। প্রাথমিক বিবরণ অনুসারে, বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়, পরে সেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা যায় এবং ২২ জন আহত হয়। তাদের কাটরাতে স্থানান্তরিত করা হয়েছে।” পরে তিনি আরেক টুইটে জানিয়েছেন, “আহতদের মধ্যে আরও দুজন মারা গেছেন এবং মৃতের সংখ্যা ৪ জনে পৌঁছেছে।”
এই ঘটনায় টুইটারে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top