News Flash

  • Home
  • প্রধান খবর
  • Ranil Wickremesinghe: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন রনিল বিক্রমসিঙ্ঘে
Image

Ranil Wickremesinghe: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন রনিল বিক্রমসিঙ্ঘে

কলম্বো, ১২ মে (হি.স.) : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইউএনপি দলের নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬ টায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বুধবার রাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সূত্রের খবর, সেখানেই সিদ্ধান্ত হয়েছে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রনিল।

সোমবার মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। ফলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অনিবার্য হয়ে যায়। তবে কে প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে বিভক্ত হয়ে পড়ে রাজনৈতিক দলগুলি। এর পরই তড়িঘড়ি রনিল বিক্রমাসিংহে সঙ্গে বৈঠক করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। আজ শপথগ্রহণের পর কলম্বোর একটি মন্দির পরিদর্শন করবেন রনিল। এর পরই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
আর্থিক সংকটের মাঝেই দেশজুড়ে বিক্ষেভের আগুনে বিধ্বস্ত শ্রীলঙ্কা। খাবার, ওষুধ ও জ্বালানির চরম অভাব দেখা দিয়েছে দেশজুড়ে। করোনার পাশাপাশি শ্রীলঙ্কার দুর্দশার জন্য দায়ী রাজপক্ষে পরিবারের অপশাসন ও সন্ত্রাসবাদের মত ইস্যুগুলিকে দায়ী করছেন অনেকে। একদিকে বিদেশি মুদ্রার যোগান কমছে, অন্যদিকে ঋণের ভার ও আমদানির খরচ বাড়ার জন্য বিদেশি মুদ্রার চাহিদা বাড়ছে। ফলে সংকট ক্রমশ জটিল আকার ধারন করছে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top