News Flash

  • Home
  • দিনের খবর
  • Allahabad High Court : তাজমহলের ২২টি বন্ধ দরজা খোলার আর্জি খারিজ, হাইকোর্টে ধমক খেল আবেদনকারী
Image

Allahabad High Court : তাজমহলের ২২টি বন্ধ দরজা খোলার আর্জি খারিজ, হাইকোর্টে ধমক খেল আবেদনকারী

প্রয়াগরাজ, ১২ মে (হি.স.) : তাজমহলের বন্ধ থাকা রহস্যময় ২২টি দরজা খোলার আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপির অযোধ্যা জেলার ‘মিডিয়া ইনচার্জ’ রজনীশ সিং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর তত্ত্বাবধানে তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবি জানান। আদালত সেই মামলা শুনানির আবেদন গ্রহণও করে। কিন্তু, বৃহস্পতিবার তাজমহলের বন্ধ থাকা রহস্যময় ২২টি দরজা খোলার আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। বৃহস্পতিবার শুনানিপর্বে আবেদনকারী পক্ষের আইনজীবীকে দুই বিচারপতির বেঞ্চ ভর্ৎসনা করে বলেছে, ‘এ ভাবে জনস্বার্থ মামলাকে উপহাসের বিষয়ে পরিণত করা চেষ্টা করবেন না।’’ একইসঙ্গে তাজমহলের বন্ধ থাকা ২২টি দরজা খুলে দেওয়ার আবেদন প্রসঙ্গে দুই বিচারপতির বেঞ্চের প্রতিক্রিয়া— ‘এর পর তো আগামিকাল আপনারা আমাদের চেম্বার খুলে কী আছে দেখার অনুমতি চাইবেন!’

স্ত্রী মমতাজের স্মরণে মুঘল সম্রাট শাহজাহান যমুনার তীরে সাদা মার্বেল দিয়ে তাজমহল বানিয়েছিলেন। পারস্য, ভারতীয় ও ইসলামিক স্থাপত্যের অনন্য মিশ্রনে তৈরি তাজমহলকে প্রেমের নিদর্শনও বলা হয়। তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবি জানান বিজেপির অযোধ্যা জেলার ‘মিডিয়া ইনচার্জ’ রজনীশ সিং। তাজমহলের ভিতরের ২২টি দরজা খোলার দাবি জানান তিনি। কিন্তু, বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

Releated Posts

ভাগলপুরে নির্বাহী আধিকারিক খুনে শোক, পরিবারকে ২৫ লক্ষ টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাটনা, ২৯ এপ্রিল (আইএএনএস): বিহারের ভাগলপুরে সুলতানগঞ্জ নগর পরিষদে গুলিবর্ষণে নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের হত্যার ঘটনায় গভীর…

ByByNews Desk Apr 29, 2026

ভোটের উত্তাপ ভবানীপুরে: কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘাতে

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ…

ByByNews Desk Apr 29, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, পশ্চিম সিংভূমের জঙ্গলে গুলির লড়াই

চাইবাসা (ঝাড়খণ্ড), ২৯ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে বুধবার সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র…

ByByNews Desk Apr 29, 2026

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top