News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: মেয়ে ডাক্তার হতে চায়, সুবিধাভোগীর কথা শুনে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: মেয়ে ডাক্তার হতে চায়, সুবিধাভোগীর কথা শুনে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ মে (হি.স.): সরকারি প্রকল্পের এক সুবিধাভোগীর সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের ভারুচে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বৃহস্পতিবার একটি অনলাইন অনুষ্ঠান হচ্ছিল। তাতে এক ব্যক্তিকে তাঁর মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাটের ভারুচের ‘উৎকর্ষ সমারোহ’-তে অংশ নেন প্রধানমন্ত্রী।

তাতে আয়ুব প্যাটেল নামে একজন ব্যক্তি যোগ দেন। সেখানেই তাঁর মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্নের কথা বলেন ওই ব্যক্তি। তাঁর কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আপনার মেয়ের স্বপ্ন পূরণে কোনওরকম সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানাবেন। ওই ব্যক্তি জানান, কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকে তাঁর মেয়েরা স্কলারশিপের মাধ্যমে আর্থিক সাহায্য পাচ্ছে। এরপর ওই ব্যক্তির মেয়ের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে নিজের কার্যকালের বিষয়ে বলতে গিয়ে এদিন নরেন্দ্র মোদী বলেছেন, “দিল্লি থেকে দেশের সেবা করতে করতে ৮ বছর পূর্ণ হচ্ছে। এই ৮ বছর সেবা, সুশাসন এবং দরিদ্র কল্যাণে নিবেদিত ছিল। আজ আমি যা করতে পেরেছি, আমি শুধুমাত্র আপনাদের কাছ থেকে শিখেছি।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আমি রাজনীতি করতে আসিনি, দেশবাসীর সেবা করতে এসেছি। ১০০ শতাংশ সুবিধাভোগীদের কাছে পৌঁছনোর সঙ্কল্প নিয়েছে দেশ।”

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top