News Flash

  • Home
  • দেশ
  • উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ফের রুখে দাঁড়াল দিল্লি, আপ বিধায়ক বললেন জেলে যেতেও প্রস্তুত
Image

উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে ফের রুখে দাঁড়াল দিল্লি, আপ বিধায়ক বললেন জেলে যেতেও প্রস্তুত

নয়াদিল্লি, ১২ মে (হি.স.): অবৈধ উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে এবার রুখে দাঁড়াল দিল্লির মদনপুর খাদার ওয়ার্ড। বৃহস্পতিবার পৌর নিগমের বিরুদ্ধে সুর চড়ালেন স্থানীয় বাসিন্দারা, উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সুর চড়িয়ে আম আদমি পার্টি (আপ)-র বিধায়ক আমানাতুল্লাহ খান বলেছেন, “আমি জেলে গেলে যদি দরিদ্র মানুষদের ঘর বাঁচানো সম্ভব হয়, তাহলে আমি জেলে যেতেও প্রস্তুত।”

দিল্লির অন্যান্য এলাকার মতো মদনপুর খাদার ওয়ার্ডেও অবৈধ উচ্ছেদ অভিযানের ঘোষণা করেছে পৌর নিগম। সেই ঘোষণার পরই বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এদিন রাস্তায় নেমে স্লোগান দিতে থাকেন তাঁরা। আপ-র বিধায়ক আমানাতুল্লাহ খান বলেছেন, “এখানে কোনও অবৈধ দখলদারি নেই, যদি অবৈধ দখলদারি থাকে তাহলে আমি নিজেই পৌর নিগমকে সমর্থন করব।” এদিকে, এদিন দিল্লির রোহিনীর কে এন কাটজু মার্গেও অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে অবৈধ দখলদারি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান চলে প্যাটেল নগরের প্রেম নগর এলাকাতেও। কারও দোকান ভেঙে ফেলা হয়েছে, কারও ভেঙেছে কুঁড়েঘর। দিশাহারা অনেক মানুষ।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top