News Flash

  • Home
  • দিনের খবর
  • Allahabad High Court : এলাহাবাদ হাইকোর্টে ধাক্কা, তাজমহলের ২২টি বন্ধ দরজা খোলার আবেদন খারিজ
Image

Allahabad High Court : এলাহাবাদ হাইকোর্টে ধাক্কা, তাজমহলের ২২টি বন্ধ দরজা খোলার আবেদন খারিজ

প্রয়াগরাজ, ১২ মে (হি.স.): তাজমহলের বন্ধ থাকা রহস্যময় ২২টি দরজা খোলার আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপির অযোধ্যা জেলার ‘মিডিয়া ইনচার্জ’ রজনীশ সিং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর তত্ত্বাবধানে তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবি জানান। আদালত সেই মামলা শুনানির আবেদন গ্রহণও করে। কিন্তু, বৃহস্পতিবার তাজমহলের বন্ধ থাকা রহস্যময় ২২টি দরজা খোলার আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ।

স্ত্রী মমতাজের স্মরণে মুঘল সম্রাট শাহজাহান যমুনার তীরে সাদা মার্বেল দিয়ে তাজমহল বানিয়েছিলেন। পারস্য, ভারতীয় ও ইসলামিক স্থাপত্যের অনন্য মিশ্রনে তৈরি তাজমহলকে প্রেমের নিদর্শনও বলা হয়। তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবি জানান বিজেপির অযোধ্যা জেলার ‘মিডিয়া ইনচার্জ’ রজনীশ সিং। তাজমহলের ভিতরের ২২টি দরজা খোলার দাবি জানান তিনি। কিন্তু, বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

Releated Posts

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top