News Flash

Image

Section 144 : কাছাড়ের ডলু বাগান ও পার্শ্ববর্তী মহাসড়ক এলাকায় ১৪৪ ধারা জারি

শিলচর (অসম), ১১ মে (হি.স.) : কাছাড়ের ডলু চা বাগান ও পার্শ্ববর্তী মহাসড়ক এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জল্লি। ডলু চা বাগান ও পার্শ্ববর্তী বৃহত্তর বড়খলা এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারার অধীনে জারিকৃত এক আদেশে সংশ্লিষ্ট এলাকায় কোনও ব্যক্তি কোনও আগ্নেয়াস্ত্র লাঠি, দা, পাথর মায় কোনও রকমের ধারালো সামগ্রী নিয়ে চলাচল করতে পারবেন না বলে জানানো হয়েছে।

এই আদেশের অধীনে কোনও ব্যক্তি বা সংগঠন বৃহত্তর বড়খলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়া কোনও ধরনের শোভাযাত্রা, প্রতিবাদ মিছিল, সভা ইত্যাদি আয়োজন করতে পারবে না। এছাড়া কোনও ব্যক্তি বা সংগঠন ওই এলাকায় কোনও ধরনের আতসবাজি, পটকা বা বিকট শব্দ সৃষ্টিকারী কোনও সামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও এই আদেশ অনুসারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Releated Posts

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top