News Flash

  • Home
  • খেলা
  • Football : স্বস্তির জয়ে সিটিকে চাপে রাখল লিভারপুল
Image

Football : স্বস্তির জয়ে সিটিকে চাপে রাখল লিভারপুল

লন্ডন, ১১ মে (হি.স.) : মঙ্গলবার রাতে অ্যাস্টন ভিলার মাঠ থেকে ২-১ গোলের জয় ছিনিয়ে নিল লিভারপুল। শীর্ষে থাকা সিটির সমান ৮৬ পয়েন্ট তাদের। তবে ক্লপের দল এক ম্যাচ বেশি খেলছে। আগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-১ ড্র করে লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছিল তারা। অ্যাস্টন ভিলার ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ায় শঙ্কার মেঘ উঁকি দিয়েছিল। জোয়েল মাতিপ ও সাদিও মানের গোলে সেই মেঘ কেটে গেল।

তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহকে বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজান লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। আক্রমণের দায়িত্ব পড়ে মানে, দিয়েগো জটা ও লুইস দিয়াসের কাঁধে। কিন্তু তারা নিজেদের মেলে ধরার আগেই লিভারপুলের রক্ষণে চাপ দিয়ে গোল আদায় করে নেয় অ্যাস্টন ভিলা। তৃতীয় মিনিটে ওলি ওয়াটকিন্সের শট আলিসন ফেরানোর পরের আক্রমণ থেকে এগিয়ে যায় স্টিভেন জেরার্ডের দল। লুকাস দিনিয়ের ক্রসে লুইসের হেড ফেরালেও গ্লাভসে জমাতে পারেননি আলিসন। আলগা বল ফিরতি শটে জালে উড়িয়ে উচ্ছ্বাসে ভাসেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুইস।


পিছিয়ে পড়ার ধাক্কা অবশ্য দ্রুতই সামলে নেয় লিভারপুল। তিন মিনিট পর ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্রস ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি অ্যাস্টন ভিলার টাইরন মিঙ্গস এবং এরপর বল চলে যায় ভার্জিল ফন ডাইকের পায়ে। ডাচ এই ডিফেন্ডার নিচু ক্রস বাড়ান ছোট ডি-বক্সে। নিখুঁত টোকায় সুযোগ কাজে লাগান মাতিপ।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top