News Flash

  • Home
  • দিনের খবর
  • Fire: পাটনার বিশ্বেশ্বরায় ভবনে আগুন, আটকে থাকা দু’টি শিশু উদ্ধার
Image

Fire: পাটনার বিশ্বেশ্বরায় ভবনে আগুন, আটকে থাকা দু’টি শিশু উদ্ধার

পাটনা, ১১ মে (হি.স.): বিহারের রাজধানী পাটনায় আগুন লাগল বিশ্বেশ্বরায় ভবনে। বুধবার সকালে পাটনার হড়তালি মোড়ের কাছে অবস্থিত বিশ্বেশ্বরায় ভবনে ভয়াবহ আগুন লাগে। পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং বলেছেন, এদিন সকালে ভবনের পাঁচতলায় আগুন লাগে। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম। দু’টি শিশু আটকে ছিল, তাঁদের উদ্ধার করা হয়। জেলাশাসক আরও জানিয়েছেন, ভবনের উচ্চতার কারণে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ বিশ্বেশ্বরায় ভবন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন। দমকল। তবে দ্রুত আগুন তিন তলা থেকে পাঁচ তলা পর্যন্ত ছড়িয়ে যায়। দমকলের তৎপড়তায় আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। এই ভবনে অনেক সরকারি দফতর রয়েছে। আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে অনেক দফতরের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top