News Flash

  • Home
  • দেশ
  • ওডিশার গঞ্জামে ঝোড়ো হাওয়ায় উল্টে গেল নৌকা, প্রাণে বাঁচলেন সমস্ত মৎস্যজীবী
Image

ওডিশার গঞ্জামে ঝোড়ো হাওয়ায় উল্টে গেল নৌকা, প্রাণে বাঁচলেন সমস্ত মৎস্যজীবী

ভুবনেশ্বর, ১০ মে (হি.স.): কথায় আছে ‘রাখে হরি মারে কে’, এই প্রবাদ ফের একবার সত্য প্রমাণিত। প্রবল ঝোড়ো হাওয়ার মধ্যে মঙ্গলবার ওডিশার গঞ্জাম জেলার ছত্রপুরের কাছে আর্যপল্লীতে সমুদ্রে ডুবে যায় একটি নৌকা, সমুদ্রের ঢেউ ও হাওয়ার বেগে সমুদ্রে উল্টে গিয়ে ডুবে যায় নৌকাটি। ওই নৌকায় থাকা সমস্ত মৎস্যজীবী সাঁতরে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন। কিন্তু, নৌকা-সহ সমস্ত কিছু ডুবে গিয়েছে।

আগামী ২৪ ঘন্টায় আরও শক্তি হারাবে ঘূর্ণিঝড় ‘অশনি’। দুর্বল হয়ে যাওয়ার কারণে ঝড় থেকে পরিত্রাণ পাওয়া গেলেও, দুর্যোগ কাটছে না। ‘অশনি’-র প্রভাবে ওডিশার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে ওডিশার পুরী, মালকানগিরি, গজপতি ও গঞ্জাম জেলায়। মৎস্যজীবীদের আগামী ১৩ মে পর্যন্ত ওডিশা উপকূল বরাবর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top