News Flash

  • Home
  • দিনের খবর
  • Supreme Court: দক্ষিণ দিল্লিতে বিল্ডিং ভাঙার বিরুদ্ধে সিপিএমের আবেদন গ্রহণ করতে অস্বীকার শীর্ষ আদালতের
Image

Supreme Court: দক্ষিণ দিল্লিতে বিল্ডিং ভাঙার বিরুদ্ধে সিপিএমের আবেদন গ্রহণ করতে অস্বীকার শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ৯ মে (হি.স.) : সুপ্রিম কোর্ট সোমবার শাহিনবাগ এলাকা সহ দক্ষিণ দিল্লিতে বিল্ডিং ভাঙার বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে। উচ্ছেদ-কাণ্ডে হস্তক্ষেপে রাজি নয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানাল, ভুক্তভোগীদের কোনও পক্ষই আদালতে কোনও আবেদন করেনি। একটি রাজনৈতিক দলের তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আবেদনকারীদের উদ্দেশে বলে, দয়া করে আদালতকে এসবের মঞ্চ করে তুলবেন না। আদালতের এই পর্যবেক্ষণের পরই সিপিএম আবেদন প্রত্যাহার করে নেয়। শীর্ষ আদালতও আবেদনটি খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, তারা প্রয়োজন মনে করলে হাইকোর্টে যেতে পারে।

আবেদনকারীর পক্ষে উপস্থিত হয়ে আইনজীবী পিভি সুরেন্দ্রনাথ শীর্ষ আদালতকে বোঝানোর চেষ্টা করে বলেন, এটি জনস্বার্থে, দলের স্বার্থে নয়। তবে আদালত বলেছে, আদালত কোনও রাজনৈতিক দলের নির্দেশে এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না কারণ এটি সেই প্ল্যাটফর্ম নয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এখানে তথ্যগুলিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে কারণ এটি এমন একটি প্রক্রিয়া যা নোটিশ দেওয়ার পরে এর কাজ করা শুরু হয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top