News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested : জমি বিবাদে একই পরিবারের তিনজন খুন, আরও চার পুলিশের জালে
Image

Arrested : জমি বিবাদে একই পরিবারের তিনজন খুন, আরও চার পুলিশের জালে

কমলপুর(ত্রিপুরা), ৯ মে (হি. স.) : জমি বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় আরও চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। কমলপুর মহকুমায় ডাববাড়ি যুবেন্দ্র পাড়ায় ওই ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত, কমলপুর মহকুমায় ডাববাড়ি যুবেন্দ্র পাড়ায় দীর্ঘ দিন ধরেই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। গত বৃহস্পতিবার জমি বিবাদকে কেন্দ্র করেই রজনী দাস, সন্তোষ দাস, প্রীতুষ দাস ও বিলাসী দাসের উপর হামলা চালান বিকাশ দাস এবং ধীরেন্দ্র দাস। ওই হামলায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

ওইদিন হামলার পর জিবি হাসপাতালে আসার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রজনী দাস। প্রিতুষ দাস এবং বিলাসী দাসের হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে ডাববাড়ি এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক তাঁদের শেষকৃত্যে গিয়েছিলেন। বাবা, মা ও ছেলের একত্রেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ওই ঘটনায় পুলিশ ভারতীয় দন্ডবিধি ৪৪৭, ৩২৬, ৩০৭, ৩০২ এবং ৩৪ ধারায় মামলা নিয়েছে। মূল অভিযুক্ত বিকাশ ও ধীরেন্দ্র দাসকে আজ পুলিশ গ্রেফতার করেছে।পুলিশ জানিয়েছে, ডাববাড়ি এলাকায় তিনজনকে খুনের ঘটনায় গত ৭ মে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। ওইদিন প্রসেঞ্জিত দাস, দিলীপ দাস এবং অমল দাসকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছিল। আজ বিকাশ দাস, স্বাগতম দাস, ধীরেন্দ্র দাস এবং শিখারাণী দাসকে পুলিশ গ্রেফতার করেছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হয়েছিল। তাদের মধ্যে বিকাশ দাস ও স্বাগতম দাসের  একদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। আদালত ওই আবেদন মঞ্জুর করেছে। বাকি দুইজনকে ২০ মে পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top