News Flash

  • Home
  • বিদেশ
  • Encounter : বিক্ষোভকারীকে গুলি করে আত্মঘাতী মাহিন্দা রাজাপক্ষের শীর্ষস্থানীয় সাংসদ
Image

Encounter : বিক্ষোভকারীকে গুলি করে আত্মঘাতী মাহিন্দা রাজাপক্ষের শীর্ষস্থানীয় সাংসদ

কলম্বো, ৯ মে (হি. স.) : এক বিক্ষোভকারীকে গুলি করে মেরে আত্মঘাতী হলেন মাহিন্দা রাজাপক্ষের শীর্ষস্থানীয় সাংসদ। জানা গিয়েছে, আত্মহত্যা করেছেন অমরাকীর্থি আথুকোরালা। সোমবার ঘটনাটি ঘটেছে নিতামবুয়া শহরে ।

সাংসদ এদিন গাড়ি করে যাচ্ছিলেন। গাড়ি নিতামবুয়া শহরে ঢুকলে তাঁর গাড়ি ধরে দুজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধৈর্য হারিয়ে অমরাকীর্থি গাড়ি থেকে বেরিয়ে এক বিক্ষোভকারীকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হন দ্বিতীয়জন। এরপর ক্ষিপ্ত জনতা সাংসদ অমরাকীর্থিকে তাড়া করলে কাছাকাছি একটি বাড়িতে আশ্রয় নেন তিনি । বাড়ির বাইরে পা রাখলে মৃত্যু নিশ্চিত, সেটা বুঝতে পেরেই অমরাকীর্থি ওই বাড়িতেই কপালে বন্দুক ঠেকিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছয়। কিন্তু ওই জনস্রোত দেখে তারা আর এগিয়ে যাওয়ার সাহস দেখায়নি। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও দেহ উদ্ধার করা যায়নি।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top