News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মাদ্রাসা শিক্ষকের
Image

Death : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মাদ্রাসা শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মাদ্রাসা শিক্ষকের৷ মৃত শিক্ষকের নাম পেরা মিয়া৷ বাড়ি বিশালগড় থানা এলাকার চড়িলামের রাজিব কলোনি এলাকায়৷ জানা যায় ওই মাদ্রাসার শিক্ষক তার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল৷ রবিবার রাতে শ্বশুর বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয় ওই মাদ্রাসা শিক্ষক৷ শ্বশুরবাড়ির লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় সোনামুড়া হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷

হৃদরোগে আক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকাবাসী এবং সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে৷ জানা যায় তিনি প্রমোদনগর সিনিয়র মাদ্রাসার শিক্ষক ছিলেন৷ তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছে অল ত্রিপুরা মাদ্রাসা শিক্ষক অ্যাসোসিয়েশনসহ অন্যান্য সংগঠন৷ প্রয়াত মাদ্রাসা শিক্ষকের মৃতদেহটি ময়নাতদন্তের পর আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হয়৷ সোমবার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার দেহ কবরস্থ করা হয়৷

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top