News Flash

  • Home
  • প্রধান খবর
  • Badrinath Dham : খুলে গেল বদ্রীনাথ ধাম, প্রথম দিনেই উপচে পড়ল ভিড়
Image

Badrinath Dham : খুলে গেল বদ্রীনাথ ধাম, প্রথম দিনেই উপচে পড়ল ভিড়

নয়াদিল্লি, ৮ মে (হি.স.) : কেদারনাথ মন্দিরের পর আজ রবিবার থেকে খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজাও। গত ৩মে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। ওই দিনই উত্তরকাশীতে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরও খুলেছে।

গত শুক্রবার কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয়। প্রথম দিনেই উপচে পড়েছিল ভক্তদের ভিড়। এবার রবিবার থেকে শুরু হল বদ্রীনাথ দর্শন। প্রথম দিন বিপুল পরিমাণ ফুল দিয়ে সাজানো হয়েছে বদ্রীনাথ মন্দির। পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্ত্রোচ্চারণে গমগম করছে মন্দির চত্বর। গোটা বদ্রীনাথ চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অলকানন্দা নদীর পাশে উত্তরাখণ্ডের চামোলি জেলায় রয়েছে বদ্রীনাথ মন্দির। ভগবান বিষ্ণুর মন্দির এটি। চারধাম যাত্রার অন্তর্গত অন্যতম তীর্থস্থান বদ্রীনাথ ধাম। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ-এই নিয়ে চারধাম যাত্রা হয়। প্রতিবছর এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য এই মন্দিরের দরজা খোলে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৪৫ দিনের চারধাম যাত্রায় উত্তরাখণ্ডের চামোলি জেলায় প্রতিদিন বদ্রীনাথ মন্দির দর্শন করবেন ১৫ হাজার পুণ্যার্থী।

দেশে এখনও কোভিড রয়েছে। ফলে রয়েছে সতর্কতাও। এই বছর দর্শনার্থীদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট অথবা ভ্যাকসিনেশন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

Releated Posts

সংসদকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের কথা শুনতে হবে: শশী থারুর

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল নিয়ে বিতর্কে কংগ্রেসের চার বক্তা, থাকছেন রাহুল-প্রিয়ঙ্কা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বড় অস্ত্র, বললেন ভারতীয়-মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ দত্তাত্রেয়ুডু নোরি

ওয়াশিংটন, ২৮ জুলাই (আইএএনএস): হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার ব্যাপক প্রয়োগের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতে জরায়ুমুখের…

ByByNews Desk Jul 28, 2026

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top