News Flash

Image

Road Blockade: পানীয় জলের দাবিতে পথ অবরোধ

খোয়াই, ৭ মে : পানীয় জলের দাবিতে হাহাকার রাজ্য জুড়ে। জলের দাবিতে প্রায় প্রতিদিনই রাস্তা অবরোধ করছেন স্থানীয়রা। শনিবার খোয়াই পদ্মবিল বেলফাঙ এলাকায় পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করেন স্থানীয়রা।

গায়মনি ভিলেজের জনগন এই তীব্র গরমে দীর্ঘ দিন ধরে পানীয় জলের অভাবে দিন অতিবাহিত করছেন। বার বার পানীয় জলের দাবিতে সংশ্লিষ্ট আধিকারিকদের জানালেও কাজের কাজ কিছুই হচ্ছেনা বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে শনিবার খোয়াই-আগরতলা সড়ক অবরোধ করেন স্থানীয়রা।অবরোধের ফলে এদিন যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, বিলম্বে পানীয় জলের সমস্যা দূর না করা হলে বৃহত্তর  আন্দোলন গড়ে তুলবেন তারা। দীর্ঘ সময় পর প্রশাসনের পক্ষে পানীয় জলের সমস্যার সমাধানের প্রতিশ্রুতিতে অবরোধ প্রত্যাহার হয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top