News Flash

Image

সংঘবদ্ধ হামলায় এক ব্যক্তির

তেলিয়ামুড়া, ৭ মে : তেলিয়ামুড়া ডিএম কলোনি এলাকায় শুক্রবার রাতে সঙ্গবদ্ধ হামলায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর নাম অনুপ সূত্রধর।

ঘটনার বিবরণে জানা গেছে, তেলিয়ামুড়ার ডিএম. কলোনি এলাকার একটি বাড়িতে শুক্রবার রাতে সামাজিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। আকন্ঠ মদ্যপান করে বাকবিতণ্ডা চলাকালে সজন মিলে লাঠির আঘাতে অনু সূত্রধর নামে এক যুবককে গুরুতর জখম করা হয়।

পরবর্তী সময়ে গুরুতর আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় তেলিয়ামুড়া হাসপাতাল থেকে রাতেই তাকে জিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই তেলিয়ামুড়া বিস্তীর্ণ অঞ্চলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ছয়জনের নামধাম পুলিশকে জানানো হয়েছে।

অভিযুক্তদের মধ্যে চারজনকে ইতিমধ্যেই তেলিয়ামুড়া থানার পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অপর দুজন পলাতক। অভিযুক্ত চারজনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে তারা হল প্রশান্ত সূত্রধর, প্রসেনজিৎ সরকার, গৌতম সরকার এবং রতন সরকার।

যে দুজন পালিয়ে বেড়াচ্ছে তারা হল অজিত সূত্রধর এবং প্রীতম সূত্রধর। তাদেরকে আটক করার জন্য তেলিয়ামুড়া থানার পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় ডিএম কলোনি  সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে তীব্র ক্ষোভ ও উত্তেজনা কর পরিস্থিতি বিরাজ করছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top