News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় তিনটি বাইসাইকেল সহ প্রচুর কাঠ উদ্ধার
Image

তেলিয়ামুড়ায় তিনটি বাইসাইকেল সহ প্রচুর কাঠ উদ্ধার

তেলিয়ামুড়া, ৭ মে : তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীদের বেআইনিভাবে বন ধ্বংস করে কাঠ চুরি রোধে তৎপরতা অব্যাহত রয়েছে। তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা শনিবার সকালে বাগবের এলাকায় অভিযান চালিয়ে তিনটি বাইসাইকেল সহ প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে কাউকে আটক করতে পারেনি বনদপ্তরের কর্মীরা। উদ্ধার করা কাঠ এবং বাইসাইকেল গুলি তেলিয়ামুড়া গামাই বাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই তেলিয়ামুড়া বন বিভাগের কর্মীরা এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে মূল্যবান গাছ কেটে কাঠ এবং গাছের লগ বিভিন্ন স্থানে পাচার করে চলেছে বনদস্যুরা। বনদস্যুদের এ ধরনের প্রবণতা বন্ধ করার লক্ষ্যে স্থানীয় জনগণ বনদপ্তর কে ওর মনোভাব গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। স্থানীয় জনগণের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতেই বনদপ্তর এর কর্মীরা গত কয়েকদিন ধরে বেআইনি কাঠ পাচার রোধে কঠোর মনোভাব গ্রহণ করেছে। তাতে ইতিমধ্যেই কিছু কিছু সাফল্য আসতে শুরু করেছে।

Releated Posts

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top