News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested: তাজিন্দরকে দিল্লি থেকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ, তাঁর বাবাকে ঘুষি মারার অভিযোগ
Image

Arrested: তাজিন্দরকে দিল্লি থেকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ, তাঁর বাবাকে ঘুষি মারার অভিযোগ

নয়াদিল্লি, ৬ মে (হি.স.): মোহালি সাইবার সেলে দায়ের হওয়া একটি মামলায় বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গাকে দিল্লির বাড়ি থেকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। শুক্রবার সকালে দিল্লির জনকপুরীর বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাজিন্দরকে। তাজিন্দরের বাবা প্রীতপাল সিং বাগ্গা জানিয়েছেন, শুক্রবার সকালে ১০-১৫ জন পুলিশ কর্মী আমাদের বাড়িতে আসে, তাজিন্দরকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। মোবাইলে গোটা ঘটনার ভিডিও তোলার চেষ্টা করলে আমাকে অন্য একটি ঘরে নিয়ে যায় এবং মুখে ঘুষি মারে।

ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সম্পাদক তাজিন্দরের বিরুদ্ধে মামলা করেছিলেন আম আদমি পার্টি (আপ)-র নেতা সানি সিং, এরপর গত মাসে তাজিন্দরের নামে মামলা দায়ের করা হয়। সানি সিং অভিযোগ করেছিলেন, উস্কানিমূলক বিবৃতি দেওয়ার পাশাপাশি, গুজব এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক হিংসা তৈরি করার চেষ্টা করেছেন তাজিন্দর। গত ৩০ মার্চ প্রতিবাদের সময় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ বাগ্গার বিরুদ্ধে।

তাজিন্দরকে গ্রেফতারের তীব্র নিন্দা করেছে বিজেপি। দিল্লি বিজেপির রাজ্য সভাপতি আদেশ গুপ্তা বলেছেন, “তাজিন্দরকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। এমনকি তাঁকে পাগড়িও পড়তে দেওয়া হয়নি। তাজিন্দরকে মারধর করার অভিযোগ দায়ের করেছেন তাঁর বাবা। হিটলারের মতো আচরণের জন্য কেজরিওয়ালকে মূল্য চোকাতে হবে। কেজরিওয়ালের নির্দেশে কাজ করছে পঞ্জাব পুলিশ।”

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top