News Flash

  • Home
  • দেশ
  • Cyclone: ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা! এবার নাম আসানি, পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
Image

Cyclone: ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা! এবার নাম আসানি, পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ৬ মে (হি.স.): ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা! এ বছরের ঘূর্ণিঝড়ের নাম ‘আসানি’। আগামী ১০ মে-র মধ্যে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এবারের এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা। শুক্রবার সকালে দক্ষিণ আন্দামান ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে। যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। এরপর সেটি উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হবে ও ৮ মে সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ১০ মে ওডিশা উপকূলে পৌঁছবে।

ফলে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্থলভাগে আছড়ে পড়লে ক্ষয়ক্ষতি কী পরিমাণ হবে সেই বিষয়ে এখনই বিশদে কিছু বলতে পারছে না আবহবিদরা। ‘আসানি’ স্থলভাগে আছড়ে পড়লে সেটি ওড়িশার কেন্দাপাড়া, ভদ্রক, জাজপুর, বালাসোর, মযূরভঞ্জ এবং কেওনঝড়ে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ওড়িশা উপকূলে আছড়ে পড়লে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের একাংশেও বেশ কয়েকদিন নাগাড়ে বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top