News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident : আহমেদনগরে তিন-চাকার রিক্সায় ধাক্কা কন্টেনার ট্রাকের; মৃত্যু ৭ জনের, আহত ৬
Image

Accident : আহমেদনগরে তিন-চাকার রিক্সায় ধাক্কা কন্টেনার ট্রাকের; মৃত্যু ৭ জনের, আহত ৬

আহমেদনগর, ৬ মে (হি.স.): মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে তিন চাকার রিক্সায় ধাক্কা মারল একটি কন্টেনার ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের, এছাড়াও ৬ জন আহত হয়েছেন। ঘাতক কন্টেনার ট্রাকের চালককে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার সকাল আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে আহমেদনগর জেলার কোপারগাঁও সিটি পুলিশ স্টেশনের অন্তর্গত মাসুদপুর ফাটার কাছে।

পুলিশ জানিয়েছে, একটি কন্টেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিন চাকার রিক্সায় ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের, পরে আরও একজনের মৃত্যুর পর মোট ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই পড়ুয়া ও দুই মহিলা রয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক কন্টেনার ট্রাকের চালককে পুলিশ গ্রেফতার করেছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top