News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter: ফের সাফল্য সুরক্ষা বাহিনীর, অনন্তনাগে এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি
Image

Encounter: ফের সাফল্য সুরক্ষা বাহিনীর, অনন্তনাগে এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি

শ্রীনগর, ৬ মে (হি. স.) : কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে একজন সন্ত্রাসবাদী। শুক্রবার সকালে অনন্তনাগ জেলার পহেলগাম এলাকার শ্রীচন্দ টপে (জঙ্গলে) সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টারে নিকেশ হয়েছে এক জঙ্গি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পর শুক্রবার সকালে অনন্তনাগ জেলার পহেলগাম এলাকার শ্রীচন্দ টপে (জঙ্গলে) অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টারে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদী কোনও জঙ্গি সংগঠনের সদস্য তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Releated Posts

পীযূষ গয়ালকে জন্মদিনের শুভেচ্ছা মোদি, শাহ-সহ বিজেপি নেতাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 13, 2026

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top