News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah : বৃহস্পতিবার থেকে দুদিনের পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

Amit Shah : বৃহস্পতিবার থেকে দুদিনের পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ৪ মে (হি.স.) : বৃহস্পতিবার থেকে দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দুদিনের সফরে কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জান গিয়েছে। তিনি বৃহস্পতিবার সকাল ১০টায় পশ্চিমবঙ্গের ফ্লোটিং বর্ডার আউটপোস্ট (বিওপি) সুতলুজে ভাসমান বোট অ্যাম্বুলেন্সের যাত্রা সূচনা করবেন।

পরে তিনি মৈত্রী জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সকাল ১১:৪৫ টায় রাজ্যের হরিদাসপুর বিওপিতে প্রহরী সম্মেলনে যোগ দেবেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর দিনব্যাপী ব্যস্ততা শেষ হবে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডে সন্ধ্যা ৬:১৫ টায় একটি জনসভায় অংশ নেবেন। আগামী শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী তিন বিঘা পরিদর্শন করবেন এবং পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিওপি ঝিকাবাড়িতে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী পরে কলকাতার হোটেল ওয়েস্টিনে শুক্রবার দুপুর ২টায় পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সাংসদ, বিধায়ক এবং রাজ্যের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে সন্ধ্যা ৬ টায় স্বরাষ্ট্রমন্ত্রীর দুদিনের রাজ্য সফরের শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাপ্তি হবে।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top