News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested: যোধপুর হিংসার ঘটনায় সতর্ক পুলিশ; ধৃতের সংখ্যা বেড়ে ৯৭, জারি কারফিউ
Image

Arrested: যোধপুর হিংসার ঘটনায় সতর্ক পুলিশ; ধৃতের সংখ্যা বেড়ে ৯৭, জারি কারফিউ

যোধপুর, ৪ মে (হি.স.): রাজস্থানের যোধপুরে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে অতি তৎপর পুলিশ ও প্রশাসন। ইতিমধ্যেই হিংসার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৯৭ জনকে। পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যোধপুরে শহরে জারি রয়েছে কারফিউ, কারফিউ জারি থাকবে ৪ মে মধ্যরাত পর্যন্ত। এডিসিপি রঘুনাথ গর্গ জানিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষা রয়েছে, শুধুমাত্র তাঁদেরই বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হয়েছে।

এডিজি (আইন-শৃঙ্খলা) এইচ সিং ঘুমারিয়া জানিয়েছেন, যোধপুরে হিংসার ঘটনায় ৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ছোট ও বড় প্রতিটি ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে। যোধপুরের জেলাশাসক হিমাংশু গুপ্তা জানিয়েছেন, যে এলাকায় কারফিউ লাগু হয়েছে সেই এলাকার সমস্ত স্কুল আগামী দু’দিন বন্ধ থাকবে। তবে, যে সমস্ত স্কুলে বোর্ড পরীক্ষা হবে সেই সমস্ত স্কুল খোলা থাকবে। পরীক্ষা অ্যাডমিট কার্ড দেখিয়ে কারফিউর সময় চলাচল করতে পারবেন ছাত্র-ছাত্ররা। মঙ্গলবারের হিংসাত্মক ঘটনার পর বুধবারও চাপা উত্তেজনা ছিল যোধপুরে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top