News Flash

  • Home
  • দেশ
  • TMC : গোয়া তৃণমূলের পর্যবেক্ষক করা হল কীর্তি আজাদকে
Image

TMC : গোয়া তৃণমূলের পর্যবেক্ষক করা হল কীর্তি আজাদকে

কলকাতা, ৪ মে (হি.স.) : এবার গোয়া তৃণমূলের দায়িত্ব পেলেন প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি আজাদ। বুধবার তৃণমূলের তরফে জানানো হয়েছে, কীর্তি আজাদকে দলের গোয়ার পর্যবেক্ষক করার সিদ্ধান্তে স্বীকৃতি দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীদিনে কীর্তির তত্ত্বাবধানেই গোয়ায় শক্তি বাড়ানোর লড়াই শুরু করতে চায় ঘাসফুল শিবির।

সম্প্রতি গোয়া বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়ে একেবারেই সাফল্য পায়নি তৃণমূল। ভোটে সাফল্য না আসায় অন্য দল থেকে আসা নেতাদের মধ্যে অনেকেই আর সেভাবে সক্রিয় নন। কেউ কেউ দলও ছেড়েছেন। সম্প্রতি দল ছাড়েন ছাড়েন গোয়ায় তৃণমূলের রাজ্য সভাপতি কিরণ কান্ডোলকর।
গত নভেম্বর মাসে মমতার দিল্লি সফরের সময় প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক কীর্তি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। তার পর থেকে তাঁকে আর সে ভাবে সক্রিয় দেখা যায়নি তৃণমূলের পক্ষে। তবে জাতীয় রাজনীতির কারবারিদের মতে, অনেক প্রত্যাশা নিয়ে হরিয়ানার কংগ্রেস নেতা অশোক তানোয়ারকে তৃণমূলে যোগদান করিয়েছিলেন মমতা। কিন্তু সম্প্রতি তৃণমূল ছেড়ে আপে যোগ দিয়েছেন তিনি।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top