News Flash

  • Home
  • দিনের খবর
  • চারধাম যাত্রার শুভসূচনা, খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট
Image

চারধাম যাত্রার শুভসূচনা, খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট

দেহরাদূন, ৩ মে (হি.স.): শুভসূচনা হয়ে গেল চারধাম যাত্রার, পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়ে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট। মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে উন্মুক্ত করে দেওয়া হয়েছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের কপাট। এবার কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির উন্মুক্ত হওয়ার অপেক্ষা। আগামী ৬ মে পুনরায় উন্মুক্ত হতে চলেছে কেদারনাথ মন্দিরের কপাট। পুন্যলগ্ন সকাল ৬.২৫ মিনিট, ওই সময়ই খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের কপাট। এরপর ৮ মে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দির।

চারধাম যাত্রার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন দেশের বিভিন্ন রাজ্যের পুণ্যার্থীরা। অবশেষে প্রতীক্ষিত সেই দিন এসে গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই যমুনোত্রী মন্দির ও গঙ্গোত্রী মন্দিরে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, চারধাম যাত্রার জন্য ৩ মে থেকে ৩১ মে পর্যন্ত এক লক্ষের বেশি রেজিস্ট্রেশন করেছেন পুণ্যার্থীরা। এদিন যমুনোত্রী ও গঙ্গোত্রী মন্দির খুলে যাওয়ার পর রীতি মেনে পূজার্চনা করা হয়েছে।

Releated Posts

পশ্চিম এশিয়ার উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ ভারতের, সব পক্ষকে সংযম ও আলোচনায় ফেরার আহ্বান

নয়াদিল্লি, ৮ জুলাই (আইএএনএস) : পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক হামলা এবং ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত।…

ByBySandeep Biswas Jul 8, 2026

বিভ্রান্তিকর খাদ্য লেবেলিংয়ের অভিযোগে লোট্টে ইন্ডিয়াকে নোটিশ এফএসএসএআই-এর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৮ জুলাই: খাদ্যপণ্যের লেবেলিং ও বিজ্ঞাপনে বিভ্রান্তিকর দাবি এবং নিয়মবহির্ভূত প্রি-প্রিন্টেড লেবেল ব্যবহারের অভিযোগে…

ByBySandeep Biswas Jul 8, 2026

গাড়িতে ডিম ছোড়ার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখার্জি

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস): কোচবিহারের শীতলকুচিতে গাড়িতে ডিম ছোড়ার ঘটনার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী…

ByByNews Desk Jul 8, 2026

ভ্রান্তিকর দাবি ও লেবেলিংয়ে অনিয়ম, লোটে ইন্ডিয়া, কুবেরা ফুডস ও ফার্নস এন পেটালসকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ৮ জুলাই (আইএএনএস): বিভিন্ন খাদ্যপণ্যের মোড়কে ভ্রান্তিকর দাবি এবং লেবেলিং সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে লোটে ইন্ডিয়া কর্পোরেশন…

ByByNews Desk Jul 8, 2026
Scroll to Top